All In One Doctor – বাংলাদেশে স্বাস্থ্যসেবা তথ্যের নতুন অনলাইন প্ল্যাটফর্ম।

MD OMAR FARUK Mar 14, 2026 66 Views 1 Comments

আলহামদুলিল্লাহ্‌... সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সুবাহানাহুতাআলার, যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক।

আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অনেক দিনের স্বপ্ন পরিকল্পনার ফলাফল হিসেবে All In One Doctor ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে আজ চালু হচ্ছে, InshaAllah।

🌐 Website: https://allinonedoctor.com

আমি যেহেতু দীর্ঘদিন ধরে মেডিক্যাল হেলথ সার্ভিস সম্পর্কিত কাজের সাথে যুক্ত, তাই প্রায়ই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং পরিচিত মানুষজন বিভিন্ন বিষয়ে পরামর্শ চান— কোন ডাক্তার ভালো, কোথায় চিকিৎসা করা যায়, জরুরি রক্তের ব্যবস্থা, হাসপাতাল বা ডায়াগনস্টিক সংক্রান্ত তথ্য ইত্যাদি।

এই প্রয়োজনগুলো থেকেই চিন্তা করি— যদি এমন একটি ওয়েবসাইট থাকে যেখানে চিকিৎসা স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলো এক জায়গায় পাওয়া যায়, তাহলে অনেক মানুষের উপকার হতে পারে। সেই চিন্তা থেকেই All In One Doctor এর যাত্রা শুরু।

এই প্রজেক্টের জন্য ডোমেইনটি আমি ২০২২ সালে রেজিস্টার করি। এরপর বিভিন্ন স্ক্রিপ্ট, থিম এবং CMS ব্যবহার করে অনেকবার কাজ শুরু করলেও, মনের মতো একটি সম্পূর্ণ সমাধান পাচ্ছিলাম না। একটি জিনিস থাকলে আরেকটি থাকত না।

অফিসের কাজের ব্যস্ততার কারণে প্রায় বছর ধরে প্রজেক্টটি পরিকল্পনার মধ্যেই ছিল।

এরপর এই বছরের জানুয়ারি থেকে ধীরে ধীরে নতুন করে পরিকল্পনা শুরু করি। আর রমজান মাস শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন রাত জেগে এই সাইটের কাজ করেছি। অনেক সময় সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়েই ঘুমাতে গেছি।

আজ আমার জন্মদিন, তাই বিশেষ এই দিনটিকেই বেছে নিয়েছি সাইটটি আপনাদের জন্য উন্মুক্ত করারপ্রতি বছর জন্মদিনে নিজের জন্য বা পরিবারের জন্য কিছু না কিছু করার চেষ্টা করি।

কিন্তু এবার ভাবলাম— নিজের স্বপ্নের একটি প্রজেক্ট বাস্তবায়ন করে সেটিই আপনাদের জন্য একটি উপহার হিসেবে দেই।

[ এইখানে ক্লিক করে আরো বিস্তারিত জানুন ]

আলহামদুলিল্লাহ, এই কয়েকদিনে প্রায় ৯০% কাজ সম্পন্ন করতে পেরেছি। সাইটের প্রতিটি ফিচার, ডিজাইন স্ট্রাকচার আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন একজন সাধারণ ভিজিটর হিসেবে আমার নিজের কী প্রয়োজন হতে পারে সেটিই আগে চিন্তা করে তৈরি করা হয়।


🏥 ওয়েবসাইটে যেসব প্রধান তথ্য পাওয়া যাবে

  • Doctor Information

  • Blood Donor Directory

  • Diagnostic Lab Information

  • Hospital Information

  • Blood Bank Information

  • Ambulance Information

  • Hearing Center Information

  • Dental Clinic Information

  • Physiotherapy Information

সময় অনুযায়ী এই ক্যাটাগরি আরও বৃদ্ধি করা হবে, InshaAllah।


কিছু গুরুত্বপূর্ণ ফিচার

🔹 Community Contribution System
আপনি চাইলে আপনার পরিচিত কোনো ডাক্তার, হাসপাতাল বা মেডিক্যাল প্রতিষ্ঠানের তথ্য নিজেই সাইটে যুক্ত করতে পারবেন।

🔹 Points & Reward System
সাইটে তথ্য যুক্ত করলে আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন, এবং সেই পয়েন্ট ব্যবহার করে আপনার নিজের বা আপনার প্রতিষ্ঠানের লিস্টিং প্রমোট করতে পারবেন।

[ এইখানে ক্লিক করে আরো বিস্তারিত জানুন ]

🔹 Blood Donor Directory
জরুরি সময়ে রক্ত খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে Blood Donor Directory তৈরি করা হয়েছে।
এখানে ডোনাররা চাইলে তাদের তথ্য Public / Private নিয়ন্ত্রণ করতে পারবেন।

[ এইখানে ক্লিক করে আরো বিস্তারিত জানুন ]

🔹 Digital Prescription System (Free)
ডাক্তার রোগীদের জন্য এটি একটি খুবই উপকারী ফিচার।

অনেক ডাক্তার প্রেসক্রিপশন সফটওয়্যার ব্যবহার করতে মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন দিতে হয়। আবার অনেক সময় রোগীরা প্রেসক্রিপশন হারিয়ে ফেলেন।

এই সমস্যার সমাধানে All In One Doctor সম্পূর্ণ ফ্রি Digital Prescription System রাখা হয়েছে।

ডাক্তাররা অনলাইনে প্রেসক্রিপশন তৈরি করতে পারবেন
রোগীরা QR Code বা Patient ID দিয়ে প্রেসক্রিপশন দেখতে পারবেন
প্রেসক্রিপশন সংরক্ষিত থাকবে

[ এইখানে ক্লিক করে আরো বিস্তারিত জানুন ]


🧑‍💻 সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন

ধাপে ধাপে রেজিস্ট্রেশন করার গাইড এখানে দেওয়া আছে:

📌 Blog Post: How to Register on All in One Doctor | Step-by-Step Tutorial
📌 YouTub Video: How to Register on All in One Doctor (Allinonedoctor.com) | Step-by-Step Tutorial
📌 AIOVideo Video: How to Register on All in One Doctor | Step-by-Step Tutoria


⚠️ সাইটটি যেহেতু Fully Custom Developed, তাই শুরুতে কিছু ছোটখাটো বাগ থাকতে পারে।
যদি কোনো বড় ধরনের সমস্যা চোখে পড়ে, অনুগ্রহ করে এখানে জানাবেন:

📩 https://allinonedoctor.com/contact.php


💬 আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ

আপনাদের গঠনমূলক পরামর্শ, মতামত এবং আইডিয়া আমি সাদরে গ্রহণ করবো। আপনাদের পরামর্শ শুনে সাইটটিকে আরও উন্নত করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, InshaAllah।

সবাইকে অনুরোধ করবো সাইটটি ভিজিট করে দেখার জন্য এবং প্রয়োজন হলে তথ্য যুক্ত করে এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করুন।

🌐 https://allinonedoctor.com

Login to comment or reply

Comments

MD OMAR FARUK

14 Mar, 2026

আলহামদুলিল্লাহ্‌