Indications
Fever, headache, body ache and pain.
জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও ব্যথা উপশমে।
Pharmacology
Paracetamol relieves pain and lowers fever mainly by inhibiting prostaglandin synthesis in the central nervous system. It has very little anti-inflammatory activity. It is well absorbed by mouth and is metabolised in the liver.
Paracetamol প্রধানত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া কমিয়ে ব্যথা উপশম করে ও জ্বর কমায়। এর প্রদাহনাশক ক্ষমতা খুবই সামান্য। মুখে সেবনের পর এটি ভালোভাবে শোষিত হয় এবং লিভারে বিপাক হয়।
Dosage & Administration
Adults: 1-2 tablets 3-4 times daily after meal.
প্রাপ্তবয়স্ক: ৫০০ mg থেকে ১ g, প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর; ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ g।
শিশু: প্রতি মাত্রায় ১০ থেকে ১৫ mg/kg, প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর; ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ বার।
এক্সটেন্ডেড রিলিজ ৬৬৫ mg ট্যাবলেট (প্রাপ্তবয়স্ক): ২টি ট্যাবলেট প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা পর পর; ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬টি।
সাপোজিটরি: বয়স ও ওজন অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Rare: skin rash, nausea.
নির্দেশিত মাত্রায় সাধারণত সুসহনীয়। কদাচিৎ ত্বকে ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া এবং রক্তের উপাদানের পরিবর্তন দেখা দিতে পারে। মাত্রাতিরিক্ত সেবনে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
Precautions & Warnings
Use with caution in liver or kidney impairment and in chronic alcohol use. Do not exceed the recommended dose and do not take other paracetamol-containing medicines at the same time. May be used in pregnancy and breast-feeding at the recommended dose.
লিভার বা কিডনির সমস্যা এবং দীর্ঘদিনের মদ্যপানের অভ্যাস থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। নির্দেশিত মাত্রার বেশি সেবন করা যাবে না এবং একই সাথে Paracetamol আছে এমন অন্য ওষুধ সেবন করা যাবে না। নির্দেশিত মাত্রায় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যায়।
Contraindications
Known hypersensitivity to paracetamol or any component of the product.
Paracetamol বা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.