Indications
Relief of pain due to spasm of the gastro-intestinal tract, biliary tract, urinary tract and female genital organs, such as gastro-enteritis, diarrhoea, biliary colic, renal colic and painful periods.
পরিপাকতন্ত্র, পিত্তনালী, মূত্রনালী ও স্ত্রী-প্রজননতন্ত্রের সংকোচনজনিত ব্যথা উপশমে নির্দেশিত, যেমন গ্যাস্ট্রো-এন্টেরাইটিস, ডায়রিয়া, পিত্তনালীর ব্যথা, কিডনির ব্যথা (রেনাল কলিক) ও মাসিকের ব্যথা।
Pharmacology
Tiemonium methylsulphate is a quaternary ammonium antimuscarinic agent. It relaxes the smooth muscle of the gut, biliary tract, urinary tract and uterus, relieving spasm and the pain it causes.
Tiemonium Methylsulphate একটি কোয়াটারনারি অ্যামোনিয়াম অ্যান্টিমাসকারিনিক উপাদান। এটি অন্ত্র, পিত্তনালী, মূত্রনালী ও জরায়ুর মসৃণ পেশিকে শিথিল করে সংকোচন ও সংকোচনজনিত ব্যথা উপশম করে।
Dosage & Administration
Tablet (adult): 100 to 300 mg (2 to 6 tablets of 50 mg) daily in divided doses.
Injection (adult): 5 mg (1 ampoule) 3 times daily by intramuscular or slow intravenous injection.
Child: dose as directed by the physician.
ট্যাবলেট (প্রাপ্তবয়স্ক): দৈনিক ১০০ থেকে ৩০০ mg (৫০ mg-এর ২ থেকে ৬টি ট্যাবলেট), বিভক্ত মাত্রায়।
ইনজেকশন (প্রাপ্তবয়স্ক): ৫ mg (১টি অ্যাম্পুল) দিনে ৩ বার, মাংসপেশিতে অথবা ধীরে ধীরে শিরায়।
শিশু: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Dry mouth, constipation, blurred vision, palpitation, difficulty in passing urine, thickened bronchial secretions and drowsiness. Rapid intravenous injection may cause low blood pressure and a fast heart rate.
মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ঝাপসা দেখা, বুক ধড়ফড় করা, প্রস্রাব করতে অসুবিধা, শ্বাসনালীর শ্লেষ্মা ঘন হয়ে যাওয়া ও ঝিমুনি। দ্রুত শিরায় ইনজেকশন দিলে রক্তচাপ কমে যেতে পারে ও হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে।
Precautions & Warnings
Use with caution in prostate enlargement, kidney or liver impairment, coronary insufficiency, heart rhythm disorders, hyperthyroidism, chronic bronchitis and in the elderly. Use in pregnancy and breast-feeding only if advised by the physician.
প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, কিডনি বা লিভারের সমস্যা, করোনারি ধমনীর রোগ, হৃৎস্পন্দনের অনিয়ম, থাইরয়েডের অতিসক্রিয়তা, দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন।
Contraindications
Hypersensitivity to tiemonium. Angle-closure glaucoma. Urinary retention due to prostate or urethral disorders.
Tiemonium-এর প্রতি অতিসংবেদনশীলতা। অ্যাঙ্গেল-ক্লোজার গ্লুকোমা। প্রোস্টেট বা মূত্রনালীর রোগজনিত প্রস্রাব আটকে যাওয়া।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.