Indications
Moderate to severe acute and chronic pain, including post-operative pain and pain due to injury or cancer.
মাঝারি থেকে তীব্র, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ব্যথায় নির্দেশিত, যেমন অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা, আঘাতজনিত ব্যথা ও ক্যান্সারের ব্যথা।
Pharmacology
Tramadol is a centrally acting opioid analgesic. It binds to mu-opioid receptors and also inhibits the reuptake of noradrenaline and serotonin, which together reduce the perception of pain.
Tramadol কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে এমন একটি অপিওয়েড ব্যথানাশক। এটি মিউ-অপিওয়েড রিসেপ্টরের সাথে যুক্ত হয় এবং নরঅ্যাড্রেনালিন ও সেরোটোনিনের পুনঃশোষণ বাধা দেয়, ফলে ব্যথার অনুভূতি কমে যায়।
Dosage & Administration
Adult and child over 12 years (oral): 50 to 100 mg every 4 to 6 hours; maximum 400 mg daily.
Injection: 50 to 100 mg every 4 to 6 hours by intramuscular or slow intravenous injection; maximum 400 mg daily.
Elderly and patients with kidney or liver impairment: longer dose interval, as directed by the physician.
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু (মুখে): ৫০ থেকে ১০০ mg, প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর; দৈনিক সর্বোচ্চ ৪০০ mg।
ইনজেকশন: ৫০ থেকে ১০০ mg, প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর মাংসপেশিতে অথবা ধীরে ধীরে শিরায়; দৈনিক সর্বোচ্চ ৪০০ mg।
বয়স্ক রোগী এবং কিডনি বা লিভারের সমস্যায়: দুই মাত্রার মধ্যে ব্যবধান বাড়াতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Nausea, vomiting, dizziness, drowsiness, headache, dry mouth, constipation and sweating. Rarely seizures, respiratory depression and dependence.
বমি বমি ভাব, বমি, মাথা ঘোরা, ঝিমুনি, মাথাব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য ও ঘাম হওয়া। কদাচিৎ খিঁচুনি, শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে যাওয়া ও ওষুধের ওপর নির্ভরশীলতা দেখা দিতে পারে।
Precautions & Warnings
May cause drowsiness; avoid driving and operating machinery. Prolonged use carries a risk of dependence and withdrawal symptoms. Use with caution in epilepsy, head injury, kidney or liver impairment and in the elderly. Avoid alcohol. Not recommended in pregnancy and breast-feeding.
ঝিমুনি হতে পারে, তাই গাড়ি চালানো ও যন্ত্রপাতি পরিচালনা থেকে বিরত থাকুন। দীর্ঘদিন ব্যবহারে নির্ভরশীলতা ও ওষুধ বন্ধের পর প্রত্যাহারজনিত উপসর্গ দেখা দিতে পারে। মৃগীরোগ, মাথায় আঘাত, কিডনি বা লিভারের সমস্যা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। মদ্যপান পরিহার করুন। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নির্দেশিত নয়।
Contraindications
Hypersensitivity to tramadol or other opioids. Acute intoxication with alcohol, hypnotics, analgesics or psychotropic medicines. Use with, or within 14 days of, MAO inhibitors. Uncontrolled epilepsy. Children under 12 years.
Tramadol বা অন্য অপিওয়েডের প্রতি অতিসংবেদনশীলতা। অ্যালকোহল, ঘুমের ওষুধ, ব্যথানাশক বা মানসিক রোগের ওষুধের তীব্র বিষক্রিয়া। MAO ইনহিবিটর সেবনকালে বা তা বন্ধের ১৪ দিনের মধ্যে। অনিয়ন্ত্রিত মৃগীরোগ। ১২ বছরের কম বয়সী শিশু।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.