Indications
Add-on therapy for the symptomatic treatment of stable angina pectoris in adults who are not adequately controlled by, or cannot tolerate, first-line anti-anginal drugs.
যেসব প্রাপ্তবয়স্ক রোগীর স্টেবল অ্যানজাইনা পেক্টোরিস প্রথম সারির অ্যানজাইনার ওষুধে পর্যাপ্ত নিয়ন্ত্রণে আসে না বা সহ্য হয় না, তাদের উপসর্গ উপশমে সহায়ক চিকিৎসা হিসেবে।
Pharmacology
Trimetazidine inhibits fatty acid oxidation in heart muscle cells and shifts energy production towards glucose oxidation, which needs less oxygen. It protects the ischaemic heart muscle without changing heart rate or blood pressure.
Trimetazidine হৃদপেশির কোষে ফ্যাটি অ্যাসিডের জারণ কমিয়ে শক্তি উৎপাদনকে গ্লুকোজ জারণের দিকে সরিয়ে দেয়, যাতে কম অক্সিজেন লাগে। এটি হৃদস্পন্দন বা রক্তচাপ পরিবর্তন না করেই অক্সিজেন-স্বল্পতায় থাকা হৃদপেশিকে সুরক্ষা দেয়।
Dosage & Administration
Modified release tablet 35 mg: one tablet twice daily, morning and evening, with meals.
Moderate renal impairment: 35 mg once daily in the morning. Use with caution in the elderly.
মডিফাইড রিলিজ ট্যাবলেট 35 mg: একটি ট্যাবলেট দিনে দুইবার, সকালে ও সন্ধ্যায় খাবারের সাথে।
কিডনির মাঝারি সমস্যায়: 35 mg দিনে একবার সকালে। বয়স্ক রোগীতে সতর্কতার সাথে ব্যবহার্য।
Side Effects
Dizziness, headache, abdominal pain, diarrhoea, indigestion, nausea, rash and weakness. Tremor, stiffness and other parkinsonian symptoms are rare.
মাথা ঘোরা, মাথাব্যথা, পেটব্যথা, ডায়রিয়া, বদহজম, বমি বমি ভাব, র্যাশ ও দুর্বলতা। কাঁপুনি, শরীর শক্ত হয়ে যাওয়া ও অন্যান্য পারকিনসন-সদৃশ উপসর্গ বিরল।
Precautions & Warnings
Not for relief of an acute angina attack. Stop the drug if movement disorders such as tremor or unsteady walking appear. Avoid in pregnancy and breast-feeding.
অ্যানজাইনার তীব্র আক্রমণ উপশমের জন্য নয়। কাঁপুনি বা হাঁটায় ভারসাম্যহীনতার মতো চলনজনিত সমস্যা দেখা দিলে ওষুধ বন্ধ করতে হবে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পরিহার করুন।
Contraindications
Parkinson's disease, parkinsonian symptoms, tremor, restless leg syndrome and other movement disorders, severe renal impairment and hypersensitivity to trimetazidine.
পারকিনসন রোগ, পারকিনসন-সদৃশ উপসর্গ, কাঁপুনি, রেস্টলেস লেগ সিনড্রোম ও অন্যান্য চলনজনিত সমস্যা, কিডনির তীব্র সমস্যা এবং Trimetazidine-এর প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.