নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and treatment of vitamin B deficiency such as glossitis, stomatitis, cheilosis, beriberi and polyneuritis.
Increased requirement in pregnancy, lactation, convalescence and poor dietary intake.
ভিটামিন বি-এর ঘাটতিজনিত সমস্যা যেমন জিহ্বার প্রদাহ, মুখের ঘা, ঠোঁটের কোণে ঘা, বেরিবেরি ও পলিনিউরাইটিস প্রতিরোধ ও চিকিৎসায়।
গর্ভাবস্থা, স্তন্যদানকাল, রোগ-পরবর্তী দুর্বলতা ও অপর্যাপ্ত খাদ্য গ্রহণে বাড়তি চাহিদা পূরণে।
ফার্মাকোলজি
Contains thiamine (B1), riboflavin (B2), pyridoxine (B6) and nicotinamide, which act as co-enzymes in the metabolism of carbohydrate, protein and fat and are needed for the normal function of nerves, skin and mucous membranes.
এতে থায়ামিন (বি১), রিবোফ্লাভিন (বি২), পাইরিডক্সিন (বি৬) ও নিকোটিনামাইড রয়েছে, যা শর্করা, আমিষ ও চর্বির বিপাকে কো-এনজাইম হিসেবে কাজ করে এবং স্নায়ু, ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রয়োজন।
মাত্রা ও সেবনবিধি
Adult: 1 to 2 tablets or capsules (or 2 teaspoonfuls of syrup) 2 to 3 times daily.
Child: 1 to 2 teaspoonfuls of syrup 2 to 3 times daily, or as directed by the physician.
প্রাপ্তবয়স্ক: ১ থেকে ২টি ট্যাবলেট বা ক্যাপসুল (অথবা ২ চা চামচ সিরাপ) দিনে ২ থেকে ৩ বার।
শিশু: ১ থেকে ২ চা চামচ সিরাপ দিনে ২ থেকে ৩ বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Generally well tolerated. Urine may turn bright yellow because of riboflavin; allergic reactions are rare.
সাধারণত সুসহনীয়। রিবোফ্লাভিনের কারণে প্রস্রাব গাঢ় হলুদ হতে পারে; অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া বিরল।
সতর্কতা
Pyridoxine may reduce the effect of levodopa when levodopa is given alone. Do not exceed the recommended dose.
শুধুমাত্র লেভোডোপা সেবনকারী রোগীদের ক্ষেত্রে পাইরিডক্সিন লেভোডোপার কার্যকারিতা কমাতে পারে। নির্দেশিত মাত্রার বেশি সেবন করা উচিত নয়।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to any of the ingredients.
যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।