Indications
Constipation; hepatic encephalopathy (portal systemic encephalopathy).
কোষ্ঠকাঠিন্য এবং হেপাটিক এনসেফালোপ্যাথিতে (পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথি) নির্দেশিত।
Pharmacology
Lactulose is a synthetic disaccharide that is not absorbed from the gut. In the colon it is broken down by bacteria into organic acids, which draw water into the bowel, soften the stool and stimulate bowel movement; the acidic environment also reduces the absorption of ammonia.
Lactulose একটি সংশ্লেষিত ডাইস্যাকারাইড, যা অন্ত্র থেকে শোষিত হয় না। বৃহদন্ত্রে ব্যাকটেরিয়া একে ভেঙে জৈব অ্যাসিড তৈরি করে, যা অন্ত্রে পানি টেনে আনে, মল নরম করে ও মলত্যাগ সহজ করে; অম্লীয় পরিবেশ অ্যামোনিয়ার শোষণও কমায়।
Dosage & Administration
Constipation (adult): initially 15 ml twice daily, adjusted according to response.
Child under 1 year: 2.5 ml twice daily; 1 to 4 years: 2.5 to 10 ml twice daily; 5 to 17 years: 5 to 20 ml twice daily.
Hepatic encephalopathy (adult): 30 to 50 ml 3 times daily, adjusted to produce 2 to 3 soft stools daily.
কোষ্ঠকাঠিন্য (প্রাপ্তবয়স্ক): শুরুতে ১৫ ml দিনে ২ বার, পরে রোগীর সাড়া অনুযায়ী সমন্বয়।
১ বছরের কম বয়সী শিশু: ২.৫ ml দিনে ২ বার; ১ থেকে ৪ বছর: ২.৫ থেকে ১০ ml দিনে ২ বার; ৫ থেকে ১৭ বছর: ৫ থেকে ২০ ml দিনে ২ বার।
হেপাটিক এনসেফালোপ্যাথি (প্রাপ্তবয়স্ক): ৩০ থেকে ৫০ ml দিনে ৩ বার, দৈনিক ২ থেকে ৩ বার নরম মল হয় এমনভাবে মাত্রা সমন্বয় করতে হবে।
Side Effects
Flatulence, abdominal cramps and discomfort, and nausea. High doses may cause diarrhoea.
পেট ফাঁপা, পেটে মোচড় দিয়ে ব্যথা ও অস্বস্তি এবং বমি বমি ভাব। উচ্চ মাত্রায় ডায়রিয়া হতে পারে।
Precautions & Warnings
May take up to 48 hours to act. Drink plenty of fluid. Use with caution in lactose intolerance and, at high doses, in diabetic patients. Prolonged use of high doses may cause electrolyte disturbance.
কাজ শুরু হতে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। প্রচুর পানি পান করুন। ল্যাকটোজ অসহিষ্ণুতা এবং উচ্চ মাত্রার ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন উচ্চ মাত্রায় ব্যবহারে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা হতে পারে।
Contraindications
Galactosaemia. Intestinal obstruction or perforation. Hypersensitivity to lactulose.
গ্যালাক্টোসেমিয়া। অন্ত্রের প্রতিবন্ধকতা বা ছিদ্র। Lactulose-এর প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। ফ্রিজের বরফ অংশে রাখবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.