Indications
Steroid-responsive inflammatory conditions of the conjunctiva, cornea and front part of the eye.
Inflammation after eye surgery.
কনজাংটিভা, কর্নিয়া ও চোখের সম্মুখভাগের স্টেরয়েডে সাড়া দেয় এমন প্রদাহজনিত সমস্যায়।
চোখের অস্ত্রোপচার-পরবর্তী প্রদাহে।
Pharmacology
Prednisolone acetate is a corticosteroid that suppresses the inflammatory response in the eye, reducing swelling, redness and pain.
প্রেডনিসোলন অ্যাসিটেট একটি কর্টিকোস্টেরয়েড, যা চোখের প্রদাহজনিত প্রতিক্রিয়া দমন করে ফোলা, লালচে ভাব ও ব্যথা কমায়।
Dosage & Administration
Shake well before use.
Instil 1 to 2 drops into the affected eye 2 to 4 times daily; more frequent dosing may be used at the start in severe cases, as directed by the physician.
ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
আক্রান্ত চোখে ১ থেকে ২ ফোঁটা দিনে ২ থেকে ৪ বার; তীব্র ক্ষেত্রে শুরুতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও ঘন ঘন দেওয়া যেতে পারে।
Side Effects
Temporary stinging and blurred vision. Prolonged use may cause raised pressure in the eye, cataract, delayed wound healing and secondary eye infection.
সাময়িক জ্বালাপোড়া ও ঝাপসা দেখা। দীর্ঘদিন ব্যবহারে চোখের চাপ বেড়ে যাওয়া, ছানি, ক্ষত শুকাতে দেরি হওয়া ও চোখে নতুন সংক্রমণ হতে পারে।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician, preferably an eye specialist. Eye pressure should be checked if used for more than 10 days. Do not stop suddenly after prolonged use. Remove contact lenses before use; do not touch the tip of the dropper to the eye.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের, সম্ভব হলে চক্ষু বিশেষজ্ঞের, ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার্য। ১০ দিনের বেশি ব্যবহার করলে চোখের চাপ পরীক্ষা করা উচিত। দীর্ঘদিন ব্যবহারের পর হঠাৎ বন্ধ করা যাবে না। ব্যবহারের আগে কন্টাক্ট লেন্স খুলে নিতে হবে; ড্রপারের মুখ চোখে স্পর্শ করানো যাবে না।
Contraindications
Herpes simplex keratitis and other viral infections of the eye, fungal or tubercular eye infections, untreated bacterial eye infections and hypersensitivity to the product.
হারপিস সিমপ্লেক্স কেরাটাইটিস ও চোখের অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণ, ছত্রাক বা যক্ষ্মাজনিত চোখের সংক্রমণ, চিকিৎসাবিহীন ব্যাকটেরিয়াজনিত চোখের সংক্রমণ এবং ওষুধটির প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Do not use for more than 4 weeks after first opening. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। বোতল খোলার ৪ সপ্তাহ পর আর ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.