Indications
Regular treatment of asthma where a combination of a long-acting bronchodilator and an inhaled corticosteroid is appropriate.
Chronic obstructive pulmonary disease (COPD) with frequent exacerbations.
অ্যাজমার নিয়মিত চিকিৎসায়, যেখানে দীর্ঘস্থায়ী ব্রঙ্কোডাইলেটর ও ইনহেলড কর্টিকোস্টেরয়েডের সমন্বয় উপযুক্ত।
বারবার তীব্রতা বাড়ে এমন ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (COPD)।
Pharmacology
Salmeterol is a long-acting beta-2 agonist that keeps the airways open for about 12 hours; fluticasone propionate is a corticosteroid that reduces inflammation in the lungs. Together they control symptoms and reduce exacerbations.
Salmeterol একটি দীর্ঘস্থায়ী বিটা-২ অ্যাগোনিস্ট, যা প্রায় ১২ ঘণ্টা শ্বাসনালী প্রসারিত রাখে; Fluticasone propionate একটি কর্টিকোস্টেরয়েড, যা ফুসফুসের প্রদাহ কমায়। একসাথে এরা উপসর্গ নিয়ন্ত্রণ করে এবং রোগের তীব্রতা বৃদ্ধি কমায়।
Dosage & Administration
Adult and child over 12 years: 2 puffs twice daily of the strength prescribed (25 mcg salmeterol with 50, 125 or 250 mcg fluticasone per puff).
Child 4-12 years: 2 puffs of 25 mcg + 50 mcg twice daily.
Rinse the mouth with water after each use.
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু: নির্ধারিত শক্তিমাত্রার (প্রতি পাফে Salmeterol 25 mcg-এর সাথে Fluticasone 50, 125 বা 250 mcg) ২ পাফ দিনে দুইবার।
শিশু ৪-১২ বছর: 25 mcg + 50 mcg-এর ২ পাফ দিনে দুইবার।
প্রতিবার ব্যবহারের পর পানি দিয়ে কুলি করুন।
Side Effects
Oral thrush, hoarseness, throat irritation, headache, tremor, palpitations and muscle cramps. Pneumonia may occur in patients with COPD.
মুখে ছত্রাক সংক্রমণ (থ্রাশ), গলার স্বর ভাঙা, গলায় জ্বালা, মাথাব্যথা, কাঁপুনি, বুক ধড়ফড় ও পেশিতে টান। COPD রোগীদের নিউমোনিয়া হতে পারে।
Precautions & Warnings
Not for relief of an acute attack; keep a reliever inhaler available. Do not stop suddenly. Use with caution in tuberculosis, heart disease, thyrotoxicosis and diabetes. Long-term high doses may cause systemic steroid effects; monitor the growth of children.
তীব্র আক্রমণ উপশমের জন্য নয়; দ্রুত উপশমকারী ইনহেলার সাথে রাখুন। হঠাৎ বন্ধ করা যাবে না। যক্ষ্মা, হৃদরোগ, থাইরোটক্সিকোসিস ও ডায়াবেটিসে সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন উচ্চ মাত্রায় ব্যবহারে স্টেরয়েডের সিস্টেমিক প্রভাব দেখা দিতে পারে; শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ করুন।
Contraindications
Hypersensitivity to salmeterol, fluticasone propionate or any ingredient of the preparation.
Salmeterol, Fluticasone propionate বা প্রস্তুতির যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light and direct heat. The inhaler canister is pressurised: do not puncture or burn it, even when empty. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো ও সরাসরি তাপ থেকে দূরে রাখুন। ইনহেলারের ক্যানিস্টার চাপযুক্ত: খালি হলেও ছিদ্র করবেন না বা আগুনে ফেলবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.