Indications
Relief of itching and irritation of the skin in prickly heat, mild sunburn, insect bites, chickenpox rash and other minor skin irritations.
ঘামাচি, হালকা রোদে পোড়া, পোকার কামড়, জলবসন্তের ফুসকুড়ি ও ত্বকের অন্যান্য ছোটখাটো সমস্যায় চুলকানি ও অস্বস্তি উপশমে।
Pharmacology
Calamine and zinc oxide are mild astringents with soothing and protective effects on the skin; evaporation of the lotion produces a cooling sensation that relieves itching.
ক্যালামিন ও জিংক অক্সাইড মৃদু অ্যাস্ট্রিনজেন্ট, যা ত্বকে আরামদায়ক ও সুরক্ষামূলক প্রভাব ফেলে; লোশন বাষ্পীভূত হওয়ার সময় ঠান্ডা অনুভূতি তৈরি হয়, যা চুলকানি কমায়।
Dosage & Administration
Shake the bottle well before use.
Apply to the affected skin with cotton wool 2 to 3 times daily, or as required, and allow to dry.
ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
তুলার সাহায্যে আক্রান্ত ত্বকে দিনে ২ থেকে ৩ বার বা প্রয়োজন অনুযায়ী লাগিয়ে শুকাতে দিতে হবে।
Side Effects
Rarely skin irritation or allergic reaction.
কদাচিৎ ত্বকে অস্বস্তি বা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া।
Precautions & Warnings
For external use only. Avoid contact with the eyes, mouth and open or weeping wounds. Consult a physician if the symptoms persist.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, মুখ এবং খোলা বা রস ঝরা ক্ষতে যেন না লাগে। উপসর্গ না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Contraindications
Hypersensitivity to any of the ingredients.
যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Keep the tube or container tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। টিউব বা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.