Indications
Prevention and treatment of osteoporosis and of calcium, vitamin D and mineral deficiency.
Increased requirement in pregnancy, lactation, after menopause and in the elderly.
অস্টিওপোরোসিস এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি ও খনিজ উপাদানের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়।
গর্ভাবস্থা, স্তন্যদানকাল, মেনোপজ-পরবর্তী সময় ও বার্ধক্যে বাড়তি চাহিদা পূরণে।
Pharmacology
Calcium and vitamin D3 maintain bone mass. Magnesium, zinc, copper, manganese and boron are trace minerals that take part in the formation of bone matrix and in bone mineralisation.
ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ হাড়ের ঘনত্ব বজায় রাখে। ম্যাগনেসিয়াম, জিংক, কপার, ম্যাঙ্গানিজ ও বোরন হাড়ের ম্যাট্রিক্স গঠন ও হাড়ে খনিজ জমা হওয়ার প্রক্রিয়ায় অংশ নেয়।
Dosage & Administration
Adult: 1 tablet 1 to 2 times daily with meals, or as directed by the physician.
প্রাপ্তবয়স্ক: ১টি ট্যাবলেট দিনে ১ থেকে ২ বার খাবারের সাথে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Constipation, flatulence, nausea and abdominal discomfort. Excessive intake may cause hypercalcaemia.
কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব ও পেটে অস্বস্তি। অতিরিক্ত সেবনে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে।
Precautions & Warnings
Use with caution in renal impairment, history of kidney stones and sarcoidosis.
Take tetracyclines, quinolone antibiotics, iron, levothyroxine and bisphosphonates at least 2 hours apart.
কিডনির কার্যক্ষমতা হ্রাস, কিডনিতে পাথরের ইতিহাস ও সারকয়েডোসিসে সতর্কতা প্রয়োজন।
টেট্রাসাইক্লিন, কুইনোলোন জাতীয় অ্যান্টিবায়োটিক, আয়রন, লেভোথাইরক্সিন ও বিসফসফোনেট কমপক্ষে ২ ঘণ্টা ব্যবধানে সেবন করতে হবে।
Contraindications
Hypercalcaemia, hypercalciuria, hypervitaminosis D, severe renal failure and hypersensitivity to any ingredient.
রক্তে বা প্রস্রাবে ক্যালসিয়ামের আধিক্য, ভিটামিন ডি-এর আধিক্য, তীব্র কিডনি বিকলতা এবং যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.