নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and treatment of vitamin D deficiency, rickets and osteomalacia.
Adjunct to specific treatment of osteoporosis in patients at risk of vitamin D deficiency.
ভিটামিন ডি-এর ঘাটতি, রিকেটস ও অস্টিওম্যালেসিয়া প্রতিরোধ ও চিকিৎসায়।
ভিটামিন ডি ঘাটতির ঝুঁকিতে থাকা রোগীদের অস্টিওপোরোসিসের চিকিৎসায় সহায়ক হিসেবে।
ফার্মাকোলজি
Cholecalciferol is converted in the liver and kidney to calcitriol, the active form of vitamin D, which increases intestinal absorption of calcium and phosphate and is necessary for normal bone mineralisation.
কোলিক্যালসিফেরল যকৃৎ ও কিডনিতে রূপান্তরিত হয়ে ভিটামিন ডি-এর সক্রিয় রূপ ক্যালসিট্রিওলে পরিণত হয়, যা অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফেটের শোষণ বাড়ায় এবং হাড়ের স্বাভাবিক গঠনের জন্য প্রয়োজনীয়।
মাত্রা ও সেবনবিধি
Prevention (adult): 1000 IU to 2000 IU daily.
Treatment of deficiency (adult): 40000 IU once weekly for 7 weeks, followed by a maintenance dose of 1000 IU to 2000 IU daily, or as directed by the physician.
Child: as directed by the physician.
প্রতিরোধে (প্রাপ্তবয়স্ক): দৈনিক ১০০০ IU থেকে ২০০০ IU।
ঘাটতির চিকিৎসায় (প্রাপ্তবয়স্ক): সপ্তাহে একবার ৪০০০০ IU করে ৭ সপ্তাহ, এরপর রক্ষণাবেক্ষণ মাত্রা দৈনিক ১০০০ IU থেকে ২০০০ IU, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Generally well tolerated at recommended doses.
Overdose causes hypercalcaemia with nausea, vomiting, constipation, loss of appetite, thirst and excessive urination.
নির্দেশিত মাত্রায় সাধারণত সুসহনীয়।
মাত্রাতিরিক্ত সেবনে রক্তে ক্যালসিয়াম বেড়ে গিয়ে বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দা, পিপাসা ও অতিরিক্ত প্রস্রাব হতে পারে।
সতর্কতা
Monitor serum calcium during high-dose or long-term treatment. Use with caution in renal impairment, kidney stones and sarcoidosis.
Do not take other vitamin D preparations at the same time unless advised by the physician.
উচ্চ মাত্রায় বা দীর্ঘমেয়াদি চিকিৎসায় রক্তের ক্যালসিয়াম পরীক্ষা করতে হবে। কিডনির কার্যক্ষমতা হ্রাস, কিডনিতে পাথর ও সারকয়েডোসিসে সতর্কতা প্রয়োজন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া একই সময়ে অন্য ভিটামিন ডি সমৃদ্ধ ওষুধ সেবন করা যাবে না।
যাদের জন্য নিষেধ
Hypercalcaemia, hypervitaminosis D, metastatic calcification and hypersensitivity to cholecalciferol.
রক্তে ক্যালসিয়ামের আধিক্য, ভিটামিন ডি-এর আধিক্য, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এবং কোলিক্যালসিফেরলের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।