Indications
Respiratory tract infections, chlamydial and other sexually transmitted infections, acne and rosacea, rickettsial infections (typhus), cholera, brucellosis, leptospirosis and Lyme disease.
Also used for malaria prophylaxis.
শ্বাসতন্ত্রের সংক্রমণ, ক্ল্যামাইডিয়া ও অন্যান্য যৌনবাহিত সংক্রমণ, ব্রণ ও রোজেসিয়া, রিকেটসিয়াজনিত সংক্রমণ (টাইফাস), কলেরা, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস এবং লাইম রোগ।
ম্যালেরিয়া প্রতিরোধেও ব্যবহৃত হয়।
Pharmacology
Doxycycline is a long-acting tetracycline. It is bacteriostatic, binding to the 30S ribosomal subunit and inhibiting bacterial protein synthesis, with a broad spectrum that includes atypical organisms.
ডক্সিসাইক্লিন একটি দীর্ঘস্থায়ী কার্যকারিতাসম্পন্ন টেট্রাসাইক্লিন। এটি ব্যাকটেরিয়ার ৩০এস রাইবোজোমাল সাব-ইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং অ্যাটিপিক্যাল জীবাণুসহ বিস্তৃত পরিসরে কার্যকর।
Dosage & Administration
Adult: 200 mg on the first day, then 100 mg once daily; 200 mg daily in severe infection.
Acne: 50-100 mg once daily for 6-12 weeks.
Malaria prophylaxis: 100 mg once daily, as directed by the physician.
Swallow whole with plenty of water while sitting or standing, preferably with food.
প্রাপ্তবয়স্ক: প্রথম দিন ২০০ mg, এরপর ১০০ mg দিনে একবার; তীব্র সংক্রমণে দৈনিক ২০০ mg।
ব্রণ: ৫০-১০০ mg দিনে একবার ৬-১২ সপ্তাহ।
ম্যালেরিয়া প্রতিরোধে: ১০০ mg দিনে একবার, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
বসে বা দাঁড়িয়ে প্রচুর পানির সাথে আস্ত গিলে খাবেন, খাবারের সাথে সেবন করা ভালো।
Side Effects
Nausea, vomiting, diarrhoea, oesophageal irritation, photosensitivity, skin rash.
Rarely: raised intracranial pressure, liver toxicity; tooth discolouration in children.
বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, খাদ্যনালিতে জ্বালা, আলোক-সংবেদনশীলতা, ত্বকে ফুসকুড়ি।
কদাচিৎ: মস্তিষ্কের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি, যকৃতের ক্ষতি; শিশুদের দাঁতের রং পরিবর্তন।
Precautions & Warnings
Avoid exposure to strong sunlight. Do not take antacids, iron, calcium or zinc preparations at the same time. Use with caution in hepatic impairment and myasthenia gravis.
Complete the full prescribed course. Use only on the prescription of a registered physician.
প্রখর রোদ এড়িয়ে চলুন। অ্যান্টাসিড, আয়রন, ক্যালসিয়াম বা জিংকযুক্ত ওষুধ একই সময়ে সেবন করবেন না। যকৃতের সমস্যা ও মায়াস্থেনিয়া গ্র্যাভিসে সতর্কতা প্রয়োজন।
নির্ধারিত কোর্স সম্পূর্ণ করুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন।
Contraindications
Hypersensitivity to tetracyclines; children under 12 years; pregnancy and breast-feeding.
টেট্রাসাইক্লিনের প্রতি অতিসংবেদনশীলতা; ১২ বছরের কম বয়সী শিশু; গর্ভাবস্থা ও স্তন্যদানকাল।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.