Indications
Conditions related to progesterone deficiency: painful periods, endometriosis, irregular cycles, secondary amenorrhoea, dysfunctional uterine bleeding and premenstrual syndrome.
Threatened and habitual miscarriage, and infertility due to luteal insufficiency.
প্রোজেস্টেরনের ঘাটতিজনিত সমস্যায়: ব্যথাযুক্ত মাসিক, এন্ডোমেট্রিওসিস, অনিয়মিত মাসিক, সেকেন্ডারি অ্যামেনোরিয়া, জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণ ও মাসিক-পূর্ব উপসর্গে।
গর্ভপাতের আশঙ্কা ও বারবার গর্ভপাত এবং লুটিয়াল ঘাটতিজনিত বন্ধ্যত্বে।
Pharmacology
Dydrogesterone is an orally active progestogen that acts directly on the lining of the uterus, producing a complete secretory phase. It has no oestrogenic, androgenic or corticoid activity and does not suppress ovulation.
ডাইড্রোজেস্টেরন মুখে সেবনে কার্যকর একটি প্রোজেস্টোজেন, যা সরাসরি জরায়ুর আবরণের উপর কাজ করে পূর্ণাঙ্গ সিক্রেটরি পর্যায় তৈরি করে। এর ইস্ট্রোজেনিক, অ্যান্ড্রোজেনিক বা কর্টিকয়েড প্রভাব নেই এবং এটি ডিম্বস্ফোটন দমন করে না।
Dosage & Administration
Painful periods: 10 mg 2 times daily from day 5 to day 25 of the cycle.
Endometriosis: 10 mg 2 to 3 times daily from day 5 to day 25 of the cycle or continuously.
Irregular cycles and premenstrual syndrome: 10 mg 2 times daily from day 11 to day 25 of the cycle.
Threatened miscarriage: 40 mg at once, then 10 mg every 8 hours until the symptoms subside.
Or as directed by the physician.
ব্যথাযুক্ত মাসিকে: চক্রের ৫ম থেকে ২৫তম দিন পর্যন্ত ১০ mg দিনে ২ বার।
এন্ডোমেট্রিওসিসে: চক্রের ৫ম থেকে ২৫তম দিন পর্যন্ত বা একটানা ১০ mg দিনে ২ থেকে ৩ বার।
অনিয়মিত মাসিক ও মাসিক-পূর্ব উপসর্গে: চক্রের ১১তম থেকে ২৫তম দিন পর্যন্ত ১০ mg দিনে ২ বার।
গর্ভপাতের আশঙ্কায়: একবারে ৪০ mg, এরপর উপসর্গ না কমা পর্যন্ত প্রতি ৮ ঘণ্টা অন্তর ১০ mg।
অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Headache, nausea, breast tenderness, menstrual disturbances and breakthrough bleeding.
মাথাব্যথা, বমি বমি ভাব, স্তনে ব্যথা, মাসিকের অনিয়ম ও মাসিকের মাঝে রক্তস্রাব।
Precautions & Warnings
To be used on the advice of a registered physician. The cause of abnormal bleeding should be established before treatment. Use with caution in liver disease, depression and conditions that worsened during a previous pregnancy or hormone treatment.
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। চিকিৎসার আগে অস্বাভাবিক রক্তক্ষরণের কারণ নির্ণয় করতে হবে। যকৃতের রোগ, বিষণ্নতা এবং পূর্ববর্তী গর্ভাবস্থা বা হরমোন চিকিৎসায় বেড়ে গিয়েছিল এমন সমস্যায় সতর্কতা প্রয়োজন।
Contraindications
Hypersensitivity to dydrogesterone, undiagnosed vaginal bleeding, known or suspected progestogen-dependent tumours and severe liver disease.
ডাইড্রোজেস্টেরনের প্রতি অতিসংবেদনশীলতা, কারণ নির্ণয় না হওয়া যোনিপথের রক্তক্ষরণ, প্রোজেস্টোজেন-নির্ভর টিউমার (নিশ্চিত বা সন্দেহজনক) এবং যকৃতের তীব্র রোগ।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.