নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Hyperacidity, heartburn, acid indigestion, gastritis and peptic ulcer accompanied by gas, flatulence and bloating.
গ্যাস, পেট ফাঁপা ও পেট ভার লাগাসহ অতিরিক্ত অ্যাসিডিটি, বুক জ্বালা, অ্যাসিডজনিত বদহজম, গ্যাস্ট্রাইটিস ও পেপটিক আলসারে নির্দেশিত।
ফার্মাকোলজি
Aluminium hydroxide and magnesium hydroxide neutralise gastric acid. Simethicone is an antifoaming agent that breaks up gas bubbles in the stomach and intestine so that the gas is passed more easily.
Aluminium Hydroxide ও Magnesium Hydroxide পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করে। Simethicone একটি ফেনানাশক উপাদান, যা পাকস্থলী ও অন্ত্রের গ্যাসের বুদবুদ ভেঙে দেয়, ফলে গ্যাস সহজে বের হয়ে যায়।
মাত্রা ও সেবনবিধি
Adult: 1 to 2 tablets (chewed) or 1 to 2 teaspoonfuls (5 to 10 ml) of suspension 3 to 4 times daily, between meals and at bedtime, or as directed by the physician.
Shake the suspension well before use.
প্রাপ্তবয়স্ক: ১ থেকে ২টি ট্যাবলেট (চিবিয়ে) অথবা ১ থেকে ২ চা-চামচ (৫ থেকে ১০ ml) সাসপেনশন দিনে ৩ থেকে ৪ বার, দুই খাবারের মাঝে এবং রাতে শোয়ার আগে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
সাসপেনশন ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
পার্শ্বপ্রতিক্রিয়া
Constipation or diarrhoea, nausea and a chalky taste. Prolonged use of high doses may lower blood phosphate.
কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, বমি বমি ভাব ও মুখে চকের মতো স্বাদ। দীর্ঘদিন উচ্চ মাত্রায় ব্যবহারে রক্তে ফসফেট কমে যেতে পারে।
সতর্কতা
Use with caution in kidney impairment, where aluminium and magnesium may accumulate. Antacids reduce the absorption of many medicines, such as tetracyclines, quinolone antibiotics and iron; keep a gap of 2 to 3 hours between them. Not for prolonged use without medical advice.
কিডনির সমস্যায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ শরীরে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম জমতে পারে। অ্যান্টাসিড অনেক ওষুধের (যেমন Tetracycline, কুইনোলোন অ্যান্টিবায়োটিক ও আয়রন) শোষণ কমায়; তাই এগুলোর মধ্যে ২ থেকে ৩ ঘণ্টা ব্যবধান রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to any component of the product. Severe kidney impairment. Low blood phosphate (hypophosphataemia).
এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা। কিডনির তীব্র সমস্যা। রক্তে ফসফেট কম থাকা (হাইপোফসফেটেমিয়া)।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Do not freeze the suspension. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সাসপেনশন ফ্রিজের বরফ অংশে রাখবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।