Indications
Schizophrenia and other psychoses.
Manic episodes associated with bipolar disorder.
সিজোফ্রেনিয়া ও অন্যান্য সাইকোসিসে।
বাইপোলার রোগের ম্যানিক অবস্থায়।
Pharmacology
Risperidone blocks serotonin 5-HT2 and dopamine D2 receptors in the brain, which relieves both the positive and the negative symptoms of psychosis.
রিসপেরিডোন মস্তিষ্কের সেরোটোনিন 5-HT2 ও ডোপামিন D2 রিসেপ্টরকে বাধা দেয়, ফলে সাইকোসিসের পজিটিভ ও নেগেটিভ উভয় ধরনের উপসর্গ উপশম হয়।
Dosage & Administration
Schizophrenia: Adult: 2 mg daily on day 1 and 4 mg daily on day 2, in 1 to 2 divided doses; usual dose 4 mg to 6 mg daily.
Mania: initially 2 mg once daily, adjusted in steps of 1 mg daily; usual dose 1 mg to 6 mg daily.
Elderly: initially 0.5 mg 2 times daily, increased slowly to 1 mg to 2 mg 2 times daily.
সিজোফ্রেনিয়ায়: প্রাপ্তবয়স্ক: ১ম দিন দৈনিক ২ mg এবং ২য় দিন দৈনিক ৪ mg, ১ থেকে ২টি বিভক্ত মাত্রায়; সাধারণ মাত্রা দৈনিক ৪ mg থেকে ৬ mg।
ম্যানিয়ায়: শুরুতে দৈনিক একবার ২ mg; প্রয়োজনে দৈনিক ১ mg করে সমন্বয়; সাধারণ মাত্রা দৈনিক ১ mg থেকে ৬ mg।
বয়স্ক: শুরুতে ০.৫ mg দিনে ২ বার; ধীরে ধীরে বাড়িয়ে ১ mg থেকে ২ mg দিনে ২ বার।
Side Effects
Insomnia, agitation, headache, drowsiness, tremor and muscle stiffness, weight gain, raised prolactin level and postural hypotension.
অনিদ্রা, অস্থিরতা, মাথাব্যথা, তন্দ্রাভাব, হাত কাঁপা ও পেশি শক্ত হয়ে যাওয়া, ওজন বৃদ্ধি, প্রোল্যাকটিন বেড়ে যাওয়া এবং দাঁড়ালে রক্তচাপ কমে যাওয়া।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
May cause drowsiness; avoid driving, operating machinery and alcohol.
Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Use with caution in cardiovascular disease, diabetes, epilepsy, Parkinson's disease, renal or hepatic impairment and in elderly patients with dementia.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব হতে পারে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
হৃদরোগ, ডায়াবেটিস, মৃগীরোগ, পারকিনসন্স রোগ, কিডনি বা যকৃতের সমস্যা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
Contraindications
Hypersensitivity to risperidone.
রিসপেরিডোনের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.