Indications
Peripheral neuropathic pain, such as diabetic neuropathy and post-herpetic neuralgia.
Focal seizures with or without secondary generalisation, alone or as adjunctive therapy.
পেরিফেরাল স্নায়ুজনিত ব্যথায়, যেমন ডায়াবেটিসজনিত নিউরোপ্যাথি ও হারপিস-পরবর্তী স্নায়ুব্যথা।
ফোকাল খিঁচুনিতে (সেকেন্ডারি জেনারেলাইজেশনসহ বা ছাড়া), এককভাবে বা সহায়ক চিকিৎসা হিসেবে।
Pharmacology
Gabapentin is structurally related to the neurotransmitter GABA. It binds to the alpha-2-delta subunit of voltage-gated calcium channels and reduces the release of excitatory neurotransmitters.
গাবাপেন্টিন গঠনগতভাবে GABA নিউরোট্রান্সমিটারের সদৃশ। এটি ভোল্টেজ-গেটেড ক্যালসিয়াম চ্যানেলের আলফা-২-ডেল্টা অংশের সাথে যুক্ত হয়ে উত্তেজক নিউরোট্রান্সমিটারের নিঃসরণ কমায়।
Dosage & Administration
Adult: 300 mg once daily on day 1, 300 mg 2 times daily on day 2 and 300 mg 3 times daily on day 3, then increased according to response.
Usual dose: 900 mg to 3600 mg daily in 3 divided doses.
The dose must be reduced in renal impairment.
প্রাপ্তবয়স্ক: ১ম দিন ৩০০ mg একবার, ২য় দিন ৩০০ mg দিনে ২ বার এবং ৩য় দিন ৩০০ mg দিনে ৩ বার; এরপর সাড়া অনুযায়ী মাত্রা বাড়ানো হয়।
সাধারণ মাত্রা: দৈনিক ৯০০ mg থেকে ৩৬০০ mg, ৩টি বিভক্ত মাত্রায়।
কিডনির কার্যক্ষমতা হ্রাস পেলে মাত্রা কমাতে হবে।
Side Effects
Drowsiness, dizziness, unsteadiness, fatigue, weight gain and swelling of the feet.
তন্দ্রাভাব, মাথা ঘোরা, ভারসাম্যহীনতা, ক্লান্তি, ওজন বৃদ্ধি ও পা ফুলে যাওয়া।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness and dizziness; avoid driving, operating machinery and alcohol.
There is a risk of misuse and dependence. Must not be stopped abruptly; withdraw gradually over at least 1 week.
Use with caution in renal impairment, in the elderly and with opioids; antacids should be taken at least 2 hours apart.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব ও মাথা ঘোরা সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
অপব্যবহার ও নির্ভরশীলতার ঝুঁকি রয়েছে। হঠাৎ বন্ধ করা যাবে না; কমপক্ষে ১ সপ্তাহ ধরে ধীরে ধীরে বন্ধ করতে হবে।
কিডনির কার্যক্ষমতা হ্রাস, বয়স্ক রোগী ও ওপিওয়েড সেবনকারীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন; অ্যান্টাসিড কমপক্ষে ২ ঘণ্টা ব্যবধানে সেবন করতে হবে।
Contraindications
Hypersensitivity to gabapentin.
গাবাপেন্টিনের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.