Indications
Symptomatic treatment of acute diarrhoea, as an adjunct to rehydration, and of chronic diarrhoea in adults.
তীব্র ডায়রিয়ার উপসর্গ উপশমে (পানিশূন্যতা পূরণের পাশাপাশি) এবং প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী ডায়রিয়ায় নির্দেশিত।
Pharmacology
Loperamide binds to opioid receptors in the gut wall, slowing intestinal movement and increasing the absorption of water and electrolytes, so that stools become less frequent and firmer.
Loperamide অন্ত্রের প্রাচীরের অপিওয়েড রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে অন্ত্রের চলাচল ধীর করে এবং পানি ও ইলেক্ট্রোলাইটের শোষণ বাড়ায়; ফলে মলত্যাগের সংখ্যা কমে ও মল ঘন হয়।
Dosage & Administration
Acute diarrhoea (adult and child over 12 years): 4 mg initially, then 2 mg after each loose stool; maximum 16 mg daily.
Chronic diarrhoea (adult): 4 to 8 mg daily in divided doses, adjusted according to response; maximum 16 mg daily.
Not recommended for children under 12 years unless directed by the physician.
তীব্র ডায়রিয়া (প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু): শুরুতে ৪ mg, এরপর প্রতিবার পাতলা পায়খানার পর ২ mg; দৈনিক সর্বোচ্চ ১৬ mg।
দীর্ঘস্থায়ী ডায়রিয়া (প্রাপ্তবয়স্ক): দৈনিক ৪ থেকে ৮ mg বিভক্ত মাত্রায়, রোগীর সাড়া অনুযায়ী সমন্বয়; দৈনিক সর্বোচ্চ ১৬ mg।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয়।
Side Effects
Constipation, abdominal cramps, flatulence, nausea, dizziness, headache and dry mouth.
কোষ্ঠকাঠিন্য, পেটে মোচড় দিয়ে ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথাব্যথা ও মুখ শুকিয়ে যাওয়া।
Precautions & Warnings
Does not replace rehydration; take plenty of fluid and oral saline. Stop the medicine if constipation or abdominal distension develops, or if acute diarrhoea does not improve within 48 hours. Use with caution in liver impairment. Do not exceed the recommended dose, as overdose can cause serious heart rhythm problems.
এটি পানিশূন্যতা পূরণের বিকল্প নয়; প্রচুর তরল ও খাবার স্যালাইন গ্রহণ করুন। কোষ্ঠকাঠিন্য বা পেট ফুলে গেলে, অথবা তীব্র ডায়রিয়া ৪৮ ঘণ্টার মধ্যে না কমলে ওষুধ বন্ধ করুন। লিভারের সমস্যায় সতর্কতা প্রয়োজন। নির্দেশিত মাত্রার বেশি সেবন করা যাবে না, কারণ মাত্রাতিরিক্ত সেবনে হৃৎস্পন্দনের মারাত্মক সমস্যা হতে পারে।
Contraindications
Hypersensitivity to loperamide. Acute dysentery with blood in the stool and high fever. Active ulcerative colitis, antibiotic-associated colitis and bacterial enterocolitis. Conditions in which slowing of the bowel must be avoided, such as ileus and abdominal distension.
Loperamide-এর প্রতি অতিসংবেদনশীলতা। মলের সাথে রক্ত ও উচ্চ জ্বরসহ তীব্র আমাশয়। সক্রিয় আলসারেটিভ কোলাইটিস, অ্যান্টিবায়োটিকজনিত কোলাইটিস ও ব্যাকটেরিয়াজনিত এন্টেরোকোলাইটিস। যেসব ক্ষেত্রে অন্ত্রের চলাচল কমানো অনুচিত, যেমন ইলিয়াস ও পেট ফুলে যাওয়া।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.