Indications
Anxiety, depression and apathy.
Psychosomatic disorders accompanied by anxiety and low mood.
উদ্বেগ, বিষণ্নতা ও উদ্যমহীনতায়।
উদ্বেগ ও মন খারাপসহ মনোদৈহিক সমস্যায়।
Pharmacology
Flupentixol is a thioxanthene antipsychotic that in small doses has anxiolytic and mood-lifting effects. Melitracen is a tricyclic antidepressant with activating properties in low doses.
ফ্লুপেনটিক্সল একটি থায়োজ্যানথিন জাতীয় অ্যান্টিসাইকোটিক, যা অল্প মাত্রায় উদ্বেগনাশক ও মন প্রফুল্লকারী হিসেবে কাজ করে। মেলিট্রাসেন একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যা কম মাত্রায় উদ্দীপক প্রভাব ফেলে।
Dosage & Administration
Adult: 2 tablets daily, 1 in the morning and 1 at noon; in severe cases the morning dose may be increased to 2 tablets.
Elderly: 1 tablet in the morning.
Maintenance: usually 1 tablet in the morning.
প্রাপ্তবয়স্ক: দৈনিক ২টি ট্যাবলেট, সকালে ১টি ও দুপুরে ১টি; তীব্র ক্ষেত্রে সকালের মাত্রা বাড়িয়ে ২টি ট্যাবলেট করা যেতে পারে।
বয়স্ক: সকালে ১টি ট্যাবলেট।
রক্ষণাবেক্ষণ মাত্রা: সাধারণত সকালে ১টি ট্যাবলেট।
Side Effects
Restlessness, insomnia, dizziness, tremor, dry mouth, constipation and fatigue.
অস্থিরতা, অনিদ্রা, মাথা ঘোরা, হাত কাঁপা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য ও ক্লান্তি।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
May affect alertness; take care when driving and avoid alcohol. Avoid taking in the evening, as it may disturb sleep.
Must not be stopped abruptly after prolonged use; the dose should be reduced gradually.
Use with caution in heart disease, epilepsy, glaucoma and in the elderly; not recommended for children.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
মনোযোগ কমে যেতে পারে; গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে এবং অ্যালকোহল পরিহার করতে হবে। সন্ধ্যায় সেবন করলে ঘুমের ব্যাঘাত হতে পারে।
দীর্ঘদিন সেবনের পর হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
হৃদরোগ, মৃগীরোগ, গ্লুকোমা ও বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন; শিশুদের জন্য নির্দেশিত নয়।
Contraindications
Recent myocardial infarction, heart block and disorders of cardiac rhythm, untreated narrow-angle glaucoma, severely depressed consciousness, and use together with or within 14 days of an MAOI.
সাম্প্রতিক হার্ট অ্যাটাক, হার্ট ব্লক ও হৃৎস্পন্দনের ছন্দজনিত সমস্যা, চিকিৎসাবিহীন ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা, চেতনার তীব্র অবনতি এবং MAOI সেবনের সাথে বা সেবন বন্ধের ১৪ দিনের মধ্যে।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.