নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Dry eye conditions.
Relief of burning, irritation and discomfort caused by dryness of the eye or by exposure to wind, sun or prolonged screen use.
চোখের শুষ্কতায় (ড্রাই আই)।
চোখের শুষ্কতা অথবা বাতাস, রোদ বা দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহারের কারণে সৃষ্ট জ্বালাপোড়া, খচখচে ভাব ও অস্বস্তি উপশমে।
ফার্মাকোলজি
Carboxymethylcellulose is a viscous polymer that binds to the surface of the eye, stabilises the tear film and keeps the eye moist and lubricated.
কার্বক্সিমিথাইলসেলুলোজ একটি ঘন পলিমার, যা চোখের পৃষ্ঠে লেগে থেকে অশ্রুর স্তরকে স্থিতিশীল করে এবং চোখকে আর্দ্র ও পিচ্ছিল রাখে।
মাত্রা ও সেবনবিধি
Instil 1 to 2 drops into the affected eye(s) as needed, usually 3 to 4 times daily, or as directed by the physician.
আক্রান্ত চোখে প্রয়োজন অনুযায়ী ১ থেকে ২ ফোঁটা, সাধারণত দিনে ৩ থেকে ৪ বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Temporary blurred vision and mild stinging or irritation after instillation.
ফোঁটা দেওয়ার পর সাময়িক ঝাপসা দেখা এবং হালকা জ্বালাপোড়া বা অস্বস্তি।
সতর্কতা
Do not touch the tip of the dropper to the eye or any surface. Leave at least 5 minutes between this and any other eye drops. Remove contact lenses before using preserved drops. Consult a physician if eye pain, change in vision or persistent redness occurs.
ড্রপারের মুখ চোখ বা অন্য কোনো কিছুতে স্পর্শ করানো যাবে না। অন্য চোখের ড্রপ ব্যবহার করলে কমপক্ষে ৫ মিনিট ব্যবধান রাখতে হবে। প্রিজারভেটিভযুক্ত ড্রপ ব্যবহারের আগে কন্টাক্ট লেন্স খুলে নিতে হবে। চোখে ব্যথা, দৃষ্টির পরিবর্তন বা লালচে ভাব না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to any of the ingredients.
যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C, away from light. Do not freeze. Do not use for more than 4 weeks after first opening. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। বোতল খোলার ৪ সপ্তাহ পর আর ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।