Indications
Bacterial infections (ENT, respiratory, urinary).
ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে।
Pharmacology
Amoxicillin is a broad-spectrum aminopenicillin. It binds to penicillin-binding proteins and inhibits bacterial cell wall synthesis, killing the bacteria. It is inactivated by beta-lactamase producing organisms.
অ্যামোক্সিসিলিন একটি ব্রড-স্পেকট্রাম অ্যামিনোপেনিসিলিন। এটি পেনিসিলিন-বাইন্ডিং প্রোটিনের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি বন্ধ করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। বিটা-ল্যাকটামেজ উৎপাদনকারী জীবাণু একে নিষ্ক্রিয় করে দেয়।
Dosage & Administration
1 capsule 3 times daily.
প্রাপ্তবয়স্ক: ২৫০-৫০০ mg প্রতি ৮ ঘণ্টা অন্তর; তীব্র সংক্রমণে ১ g পর্যন্ত প্রতি ৮ ঘণ্টা অন্তর।
শিশু: দৈনিক ২০-৪০ mg/kg তিনটি বিভক্ত মাত্রায় (তীব্র সংক্রমণে দৈনিক ৯০ mg/kg পর্যন্ত), অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
খাবারের আগে বা পরে সেবন করা যায়।
Side Effects
Rash, diarrhea, nausea.
বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ও ত্বকে ফুসকুড়ি সবচেয়ে বেশি দেখা যায়।
কদাচিৎ: অ্যানাফাইল্যাক্সিসসহ অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া, অ্যান্টিবায়োটিক-জনিত কোলাইটিস।
Precautions & Warnings
Ask about penicillin allergy before use. Reduce the dose in severe renal impairment. Rash is more likely in glandular fever.
Complete the full prescribed course. Use only on the prescription of a registered physician.
ব্যবহারের আগে পেনিসিলিনে অ্যালার্জি আছে কি না জেনে নিন। কিডনির তীব্র সমস্যায় মাত্রা কমাতে হবে। গ্ল্যান্ডুলার ফিভারে ফুসকুড়ির ঝুঁকি বেশি।
নির্ধারিত কোর্স সম্পূর্ণ করুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন।
Contraindications
Hypersensitivity to penicillins; history of a severe allergic reaction to any beta-lactam antibiotic.
পেনিসিলিনের প্রতি অতিসংবেদনশীলতা; যেকোনো বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিকে তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার ইতিহাস।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
Use the reconstituted suspension within the period stated on the label.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
প্রস্তুতকৃত সাসপেনশন লেবেলে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবহার করুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.