Indications
Rheumatoid arthritis, osteoarthritis, ankylosing spondylitis, acute gout, acute musculoskeletal disorders and period pain.
রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তীব্র গেঁটেবাত, অস্থি ও মাংসপেশির তীব্র ব্যথা এবং মাসিকের ব্যথায় নির্দেশিত।
Pharmacology
Naproxen is a propionic acid derivative NSAID with analgesic, anti-inflammatory and antipyretic properties. It acts by inhibiting cyclo-oxygenase and prostaglandin synthesis; its long half-life allows twice-daily dosing.
Naproxen প্রোপায়োনিক অ্যাসিড শ্রেণির একটি NSAID, যার ব্যথানাশক, প্রদাহনাশক ও জ্বরনাশক গুণ রয়েছে। এটি সাইক্লো-অক্সিজিনেজ এনজাইমকে বাধা দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া কমায়; এর কার্যকাল দীর্ঘ হওয়ায় দিনে দুইবার সেবনই যথেষ্ট।
Dosage & Administration
Arthritis (adult): 250 to 500 mg twice daily after food; maximum 1 g daily.
Acute musculoskeletal pain and period pain: 500 mg initially, then 250 mg every 6 to 8 hours as required; maximum 1.25 g daily after the first day.
Acute gout: 750 mg initially, then 250 mg every 8 hours until the attack has passed.
Child over 5 years (juvenile arthritis): 10 mg/kg daily in 2 divided doses.
আর্থ্রাইটিস (প্রাপ্তবয়স্ক): ২৫০ থেকে ৫০০ mg দিনে ২ বার, খাবারের পর; দৈনিক সর্বোচ্চ ১ g।
অস্থি-মাংসপেশির তীব্র ব্যথা ও মাসিকের ব্যথা: শুরুতে ৫০০ mg, এরপর প্রয়োজন অনুযায়ী ২৫০ mg প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা পর পর; প্রথম দিনের পর দৈনিক সর্বোচ্চ ১.২৫ g।
তীব্র গেঁটেবাত: শুরুতে ৭৫০ mg, এরপর ব্যথা না কমা পর্যন্ত ২৫০ mg প্রতি ৮ ঘণ্টা পর পর।
৫ বছরের বেশি বয়সী শিশু (জুভেনাইল আর্থ্রাইটিস): দৈনিক ১০ mg/kg, ২টি বিভক্ত মাত্রায়।
Side Effects
Indigestion, nausea, abdominal pain, heartburn, headache, dizziness, drowsiness and fluid retention. Less commonly gastric ulcer or bleeding, skin rash and worsening of asthma.
বদহজম, বমি বমি ভাব, পেট ব্যথা, বুক জ্বালা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি ও শরীরে পানি জমা। কম ক্ষেত্রে পাকস্থলীতে আলসার বা রক্তক্ষরণ, ত্বকে ফুসকুড়ি এবং হাঁপানি বেড়ে যাওয়া।
Precautions & Warnings
Take after food. Use the lowest effective dose for the shortest time. Use with caution in the elderly and in asthma, hypertension, heart, kidney or liver disease and a history of peptic ulcer. Avoid in suspected dengue fever.
খাবারের পর সেবন করুন। সবচেয়ে কম কার্যকর মাত্রায় ও স্বল্পতম সময়ের জন্য ব্যবহার করতে হবে। বয়স্ক রোগী এবং হাঁপানি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ ও পেপটিক আলসারের ইতিহাস থাকলে সতর্কতা প্রয়োজন। ডেঙ্গু জ্বর সন্দেহ হলে ব্যবহার করা যাবে না।
Contraindications
Hypersensitivity to naproxen, aspirin or other NSAIDs. Active peptic ulcer or gastro-intestinal bleeding. Severe heart failure, severe kidney or liver impairment. Last trimester of pregnancy.
Naproxen, Aspirin বা অন্য NSAID-এর প্রতি অতিসংবেদনশীলতা। সক্রিয় পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। তীব্র হার্ট ফেইলিউর, কিডনি বা লিভারের তীব্র সমস্যা। গর্ভাবস্থার শেষ তিন মাস।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.