Indications
Relief of the signs and symptoms of osteoarthritis, rheumatoid arthritis and ankylosing spondylitis in patients at risk of NSAID-associated gastric or duodenal ulcer.
NSAID-জনিত গ্যাস্ট্রিক বা ডিওডেনাল আলসারের ঝুঁকি আছে এমন রোগীদের অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের উপসর্গ উপশমে নির্দেশিত।
Pharmacology
A fixed combination of delayed-release naproxen, an NSAID that relieves pain and inflammation, and immediate-release esomeprazole, a proton pump inhibitor that reduces gastric acid and lowers the risk of NSAID-induced ulcer.
এটি ডিলেইড রিলিজ Naproxen এবং ইমিডিয়েট রিলিজ Esomeprazole-এর সমন্বয়। Naproxen একটি NSAID যা ব্যথা ও প্রদাহ কমায়, আর Esomeprazole একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা পাকস্থলীর অ্যাসিড কমিয়ে NSAID-জনিত আলসারের ঝুঁকি হ্রাস করে।
Dosage & Administration
Adult: 1 tablet (375 mg + 20 mg or 500 mg + 20 mg) twice daily, at least 30 minutes before a meal.
Swallow the tablet whole; do not split, chew or crush.
Not recommended for children unless directed by the physician.
প্রাপ্তবয়স্ক: ১টি ট্যাবলেট (৩৭৫ mg + ২০ mg অথবা ৫০০ mg + ২০ mg) দিনে ২ বার, খাবারের অন্তত ৩০ মিনিট আগে।
ট্যাবলেট আস্ত গিলে খেতে হবে; ভাঙা, চিবানো বা গুঁড়া করা যাবে না।
চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের জন্য নির্দেশিত নয়।
Side Effects
Gastritis, indigestion, abdominal pain, nausea, diarrhoea, constipation, headache and dizziness. Less commonly gastro-intestinal bleeding, fluid retention and raised blood pressure.
গ্যাস্ট্রাইটিস, বদহজম, পেট ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা ও মাথা ঘোরা। কম ক্ষেত্রে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ, শরীরে পানি জমা ও রক্তচাপ বেড়ে যাওয়া।
Precautions & Warnings
Use the lowest effective dose for the shortest time. Use with caution in the elderly and in hypertension, heart, kidney or liver disease and asthma. Not suitable for rapid relief of acute pain because the naproxen is released slowly.
সবচেয়ে কম কার্যকর মাত্রায় ও স্বল্পতম সময়ের জন্য ব্যবহার করতে হবে। বয়স্ক রোগী এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ ও হাঁপানিতে সতর্কতা প্রয়োজন। Naproxen ধীরে নিঃসৃত হয় বলে তীব্র ব্যথার দ্রুত উপশমের জন্য এটি উপযোগী নয়।
Contraindications
Hypersensitivity to naproxen, esomeprazole, other proton pump inhibitors, aspirin or other NSAIDs. Active peptic ulcer or gastro-intestinal bleeding. Severe heart failure, severe kidney or liver impairment. Last trimester of pregnancy.
Naproxen, Esomeprazole, অন্য প্রোটন পাম্প ইনহিবিটর, Aspirin বা অন্য NSAID-এর প্রতি অতিসংবেদনশীলতা। সক্রিয় পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। তীব্র হার্ট ফেইলিউর, কিডনি বা লিভারের তীব্র সমস্যা। গর্ভাবস্থার শেষ তিন মাস।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.