Indications
Chronic asthma.
Reversible airway obstruction in chronic bronchitis and emphysema (COPD).
ক্রনিক অ্যাজমা।
ক্রনিক ব্রঙ্কাইটিস ও এমফাইসেমায় (COPD) শ্বাসনালীর সংকোচন।
Pharmacology
Theophylline is a xanthine that relaxes bronchial smooth muscle, mainly by inhibiting phosphodiesterase and blocking adenosine receptors. It has a narrow margin between the effective and the toxic dose.
Theophylline একটি জ্যানথিন, যা প্রধানত ফসফোডাইএস্টারেজ এনজাইমকে বাধা দিয়ে এবং অ্যাডিনোসিন রিসেপ্টর বন্ধ করে শ্বাসনালীর মসৃণ পেশি শিথিল করে। এর কার্যকর মাত্রা ও বিষাক্ত মাত্রার ব্যবধান কম।
Dosage & Administration
Sustained release tablet, adult: 200 mg every 12 hours, increased according to response to 400 mg every 12 hours, or as directed by the physician.
Swallow whole; do not crush or chew.
সাসটেইনড রিলিজ ট্যাবলেট, প্রাপ্তবয়স্ক: 200 mg প্রতি ১২ ঘণ্টা অন্তর; রোগীর সাড়া অনুযায়ী 400 mg প্রতি ১২ ঘণ্টা অন্তর পর্যন্ত, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
না ভেঙে বা না চিবিয়ে গিলে খেতে হবে।
Side Effects
Nausea, vomiting, stomach irritation, headache, insomnia, palpitations and fast heart rate. Arrhythmias and convulsions may occur with overdose.
বমি বমি ভাব, বমি, পাকস্থলীতে জ্বালা, মাথাব্যথা, অনিদ্রা, বুক ধড়ফড় ও দ্রুত হৃদস্পন্দন। অতিরিক্ত মাত্রায় অ্যারিদমিয়া ও খিঁচুনি হতে পারে।
Precautions & Warnings
Use with caution in heart disease, hypertension, epilepsy, peptic ulcer, hyperthyroidism, liver disease, fever and the elderly. Ciprofloxacin, erythromycin and cimetidine raise its blood level; smoking lowers it. Do not change brand without advice.
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মৃগীরোগ, পেপটিক আলসার, হাইপারথাইরয়েডিজম, যকৃতের রোগ, জ্বর ও বয়স্ক রোগীতে সতর্কতা প্রয়োজন। Ciprofloxacin, erythromycin ও cimetidine রক্তে এর মাত্রা বাড়ায়; ধূমপান কমায়। পরামর্শ ছাড়া ব্র্যান্ড পরিবর্তন করবেন না।
Contraindications
Hypersensitivity to theophylline or other xanthines, and acute porphyria.
Theophylline বা অন্য জ্যানথিনের প্রতি অতিসংবেদনশীলতা এবং অ্যাকিউট পরফাইরিয়া।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.