নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Relief of an acute attack of angina pectoris (sublingual spray).
Prophylaxis of angina (sustained release tablet, or spray before exertion).
অ্যানজাইনা পেক্টোরিসের তীব্র আক্রমণ উপশমে (জিহ্বার নিচে স্প্রে)।
অ্যানজাইনা প্রতিরোধে (সাসটেইনড রিলিজ ট্যাবলেট, অথবা পরিশ্রমের আগে স্প্রে)।
ফার্মাকোলজি
Glyceryl trinitrate releases nitric oxide, which relaxes vascular smooth muscle. It dilates veins and, to a lesser extent, arteries, reducing the return of blood to the heart and its oxygen demand, and it dilates the coronary arteries.
Glyceryl trinitrate নাইট্রিক অক্সাইড নিঃসরণ করে রক্তনালীর মসৃণ পেশি শিথিল করে। এটি প্রধানত শিরা ও কিছুটা ধমনী প্রসারিত করে হৃদপিণ্ডে রক্ত ফেরার পরিমাণ ও অক্সিজেনের চাহিদা কমায় এবং করোনারি ধমনী প্রসারিত করে।
মাত্রা ও সেবনবিধি
Spray (400 mcg per spray): 1-2 sprays under the tongue at the onset of pain or before exertion; may be repeated after 5 minutes. If pain persists after 3 doses, seek urgent medical help.
Sustained release tablet 2.6 mg: one tablet two to three times daily, swallowed whole, or as directed by the physician.
স্প্রে (প্রতি স্প্রে 400 mcg): ব্যথা শুরু হলে বা পরিশ্রমের আগে জিহ্বার নিচে ১-২ স্প্রে; ৫ মিনিট পর পুনরায় নেওয়া যায়। ৩ বার নেওয়ার পরও ব্যথা না কমলে জরুরি চিকিৎসা নিন।
সাসটেইনড রিলিজ ট্যাবলেট 2.6 mg: একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার, না ভেঙে গিলে খেতে হবে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Throbbing headache, flushing, dizziness, postural hypotension and fast heart rate.
দপদপে মাথাব্যথা, মুখমণ্ডল লাল হওয়া, মাথা ঘোরা, দাঁড়ালে রক্তচাপ কমে যাওয়া এবং দ্রুত হৃদস্পন্দন।
সতর্কতা
Sit down when using the spray, as dizziness may occur. Tolerance can develop with continuous use. Use with caution in hypothyroidism, recent heart attack, severe hepatic or renal impairment and with alcohol.
স্প্রে ব্যবহারের সময় বসে থাকুন, কারণ মাথা ঘুরতে পারে। একটানা ব্যবহারে কার্যকারিতা কমে যেতে পারে (টলারেন্স)। হাইপোথাইরয়েডিজম, সাম্প্রতিক হার্ট অ্যাটাক, যকৃত বা কিডনির তীব্র সমস্যা এবং অ্যালকোহলের সাথে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Use with sildenafil, tadalafil or vardenafil, severe hypotension, hypovolaemia, severe anaemia, raised intracranial pressure, aortic or mitral stenosis, hypertrophic cardiomyopathy and hypersensitivity to nitrates.
Sildenafil, tadalafil বা vardenafil-এর সাথে ব্যবহার, তীব্র নিম্ন রক্তচাপ, শরীরে তরলের ঘাটতি, তীব্র রক্তস্বল্পতা, মস্তিষ্কের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি, অ্যাওর্টিক বা মাইট্রাল স্টেনোসিস, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এবং নাইট্রেটের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C, away from light and moisture; keep tablets in the original container. Do not pierce or burn the spray container. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন; ট্যাবলেট মূল পাত্রে রাখুন। স্প্রের পাত্র ছিদ্র করবেন না বা আগুনে ফেলবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।