Indications
Short-term treatment of anxiety, tension and agitation that is severe or disabling.
তীব্র বা কষ্টদায়ক উদ্বেগ, মানসিক চাপ ও অস্থিরতার স্বল্পমেয়াদি চিকিৎসায়।
Pharmacology
Bromazepam is a benzodiazepine that enhances the inhibitory action of GABA in the brain. In low doses it reduces tension and anxiety; in higher doses it has sedative and muscle-relaxant effects.
ব্রোমাজেপাম একটি বেনজোডায়াজেপিন, যা মস্তিষ্কে GABA-এর নিবৃত্তিমূলক কাজ বাড়ায়। কম মাত্রায় এটি মানসিক চাপ ও উদ্বেগ কমায়; বেশি মাত্রায় ঘুম-উদ্রেককারী ও পেশি শিথিলকারী প্রভাব ফেলে।
Dosage & Administration
Adult: 3 mg to 18 mg daily in divided doses (usually 1.5 mg to 3 mg up to 3 times daily).
Elderly or debilitated patients: half the adult dose.
Use the lowest effective dose for the shortest possible time, as directed by the physician.
প্রাপ্তবয়স্ক: দৈনিক ৩ mg থেকে ১৮ mg বিভক্ত মাত্রায় (সাধারণত ১.৫ mg থেকে ৩ mg দিনে সর্বোচ্চ ৩ বার)।
বয়স্ক বা দুর্বল রোগী: প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সর্বনিম্ন কার্যকর মাত্রায় যত কম সময়ের জন্য সম্ভব ব্যবহার করতে হবে।
Side Effects
Drowsiness, fatigue, dizziness, muscle weakness, poor co-ordination, confusion and impaired memory.
তন্দ্রাভাব, ক্লান্তি, মাথা ঘোরা, পেশির দুর্বলতা, ভারসাম্যহীনতা, বিভ্রান্তি ও স্মৃতিশক্তি কমে যাওয়া।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness; avoid driving, operating machinery and alcohol.
Prolonged use may cause dependence. Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Use with caution in the elderly, in respiratory disease, in hepatic or renal impairment and in pregnancy and lactation.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
দীর্ঘদিন ব্যবহারে নির্ভরশীলতা তৈরি হতে পারে। হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
বয়স্ক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃৎ বা কিডনির সমস্যা এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সতর্কতা প্রয়োজন।
Contraindications
Severe respiratory insufficiency, sleep apnoea syndrome, severe hepatic impairment, myasthenia gravis and hypersensitivity to benzodiazepines.
তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যকৃতের তীব্র সমস্যা, মায়াস্থেনিয়া গ্রাভিস এবং বেনজোডায়াজেপিনের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.