Indications
Acidity, GERD, peptic ulcer.
অম্লতা, বুকজ্বালা ও আলসার।
Pharmacology
Pantoprazole is a substituted benzimidazole that suppresses gastric acid secretion by irreversibly inhibiting the hydrogen-potassium ATPase enzyme (the proton pump) of the gastric parietal cell.
Pantoprazole একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজোল, যা পাকস্থলীর প্যারাইটাল কোষের হাইড্রোজেন-পটাশিয়াম ATPase এনজাইমকে (প্রোটন পাম্প) অপরিবর্তনীয়ভাবে বাধা দিয়ে অ্যাসিড নিঃসরণ কমায়।
Dosage & Administration
1 tablet daily before breakfast.
গ্যাস্ট্রিক আলসার ও রিফ্লাক্স ইসোফেজাইটিস: ৪০ mg দিনে ১ বার, সকালের নাস্তার আগে, ৪ থেকে ৮ সপ্তাহ; ডিওডেনাল আলসারে ৪০ mg দিনে ১ বার, ২ থেকে ৪ সপ্তাহ।
মৃদু GERD, পুনরাবৃত্তি প্রতিরোধ ও NSAID-জনিত আলসার প্রতিরোধে: ২০ mg দিনে ১ বার।
H. pylori নির্মূলে: ৪০ mg দিনে ২ বার, অ্যান্টিবায়োটিকের সাথে, ৭ থেকে ১৪ দিন।
জোলিঞ্জার-এলিসন সিনড্রোম: শুরুতে দৈনিক ৮০ mg, পরে রোগীর সাড়া অনুযায়ী সমন্বয়।
ইনজেকশন: মুখে সেবন সম্ভব না হলে ৪০ mg দিনে ১ বার, ধীরে ধীরে শিরায় ইনজেকশন বা ইনফিউশন হিসেবে।
Side Effects
Headache, diarrhea.
মাথাব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব ও বমি। কদাচিৎ মাথা ঘোরা, ত্বকে ফুসকুড়ি ও লিভার এনজাইম বেড়ে যাওয়া।
Precautions & Warnings
Exclude gastric malignancy before treatment when alarm symptoms are present. Use with caution in severe liver impairment. Long-term use may lower magnesium and vitamin B12 levels and increase the risk of bone fracture. Use in pregnancy and breast-feeding only if advised by the physician.
বিপজ্জনক উপসর্গ থাকলে চিকিৎসা শুরুর আগে পাকস্থলীর ক্যান্সার নেই তা নিশ্চিত হতে হবে। লিভারের তীব্র সমস্যায় সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন ব্যবহারে রক্তে ম্যাগনেসিয়াম ও ভিটামিন B12 কমে যেতে পারে এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়তে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন।
Contraindications
Hypersensitivity to pantoprazole or other proton pump inhibitors.
Pantoprazole বা অন্য প্রোটন পাম্প ইনহিবিটরের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.