Indications
Peripheral and central neuropathic pain, such as diabetic neuropathy and post-herpetic neuralgia.
Adjunctive therapy for focal seizures; generalised anxiety disorder; fibromyalgia.
পেরিফেরাল ও সেন্ট্রাল স্নায়ুজনিত ব্যথায়, যেমন ডায়াবেটিসজনিত নিউরোপ্যাথি ও হারপিস-পরবর্তী স্নায়ুব্যথা।
ফোকাল খিঁচুনিতে সহায়ক চিকিৎসা হিসেবে; জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজঅর্ডার; ফাইব্রোমায়ালজিয়া।
Pharmacology
Pregabalin binds to the alpha-2-delta subunit of voltage-gated calcium channels in the central nervous system and reduces the release of excitatory neurotransmitters.
প্রিগাবালিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভোল্টেজ-গেটেড ক্যালসিয়াম চ্যানেলের আলফা-২-ডেল্টা অংশের সাথে যুক্ত হয়ে উত্তেজক নিউরোট্রান্সমিটারের নিঃসরণ কমায়।
Dosage & Administration
Adult: initially 150 mg daily in 2 to 3 divided doses, increased if necessary after 3 to 7 days to 300 mg daily; maximum 600 mg daily.
The dose must be reduced in renal impairment.
প্রাপ্তবয়স্ক: শুরুতে দৈনিক ১৫০ mg, ২ থেকে ৩টি বিভক্ত মাত্রায়; প্রয়োজনে ৩ থেকে ৭ দিন পর বাড়িয়ে দৈনিক ৩০০ mg; সর্বোচ্চ দৈনিক ৬০০ mg।
কিডনির কার্যক্ষমতা হ্রাস পেলে মাত্রা কমাতে হবে।
Side Effects
Dizziness, drowsiness, weight gain, swelling of the feet, blurred vision, dry mouth and impaired concentration.
মাথা ঘোরা, তন্দ্রাভাব, ওজন বৃদ্ধি, পা ফুলে যাওয়া, ঝাপসা দেখা, মুখ শুকিয়ে যাওয়া ও মনোযোগ কমে যাওয়া।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness and dizziness; avoid driving, operating machinery and alcohol.
There is a risk of misuse and dependence. Must not be stopped abruptly; withdraw gradually over at least 1 week.
Use with caution in renal impairment, heart failure and in the elderly.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব ও মাথা ঘোরা সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
অপব্যবহার ও নির্ভরশীলতার ঝুঁকি রয়েছে। হঠাৎ বন্ধ করা যাবে না; কমপক্ষে ১ সপ্তাহ ধরে ধীরে ধীরে বন্ধ করতে হবে।
কিডনির কার্যক্ষমতা হ্রাস, হার্ট ফেইলিউর ও বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
Contraindications
Hypersensitivity to pregabalin.
প্রিগাবালিনের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.