Indications
Depressive illness.
Obsessive-compulsive disorder and bulimia nervosa.
বিষণ্নতা রোগে।
অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার ও বুলিমিয়া নার্ভোসায়।
Pharmacology
Fluoxetine is a selective serotonin re-uptake inhibitor (SSRI). It and its active metabolite have a long half-life, so the effect persists for several weeks after the last dose.
ফ্লুওক্সেটিন একটি সিলেক্টিভ সেরোটোনিন রি-আপটেক ইনহিবিটর (SSRI)। এটি ও এর সক্রিয় মেটাবোলাইটের অর্ধায়ু দীর্ঘ, তাই শেষ মাত্রার পর কয়েক সপ্তাহ পর্যন্ত এর প্রভাব থাকে।
Dosage & Administration
Depression: Adult: 20 mg once daily, increased if necessary to a maximum of 60 mg daily.
Obsessive-compulsive disorder: 20 mg daily, increased if necessary up to 60 mg daily.
Bulimia nervosa: 60 mg daily.
বিষণ্নতায়: প্রাপ্তবয়স্ক: দৈনিক একবার ২০ mg; প্রয়োজনে বাড়িয়ে দৈনিক সর্বোচ্চ ৬০ mg।
অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডারে: দৈনিক ২০ mg; প্রয়োজনে দৈনিক ৬০ mg পর্যন্ত।
বুলিমিয়া নার্ভোসায়: দৈনিক ৬০ mg।
Side Effects
Nausea, headache, insomnia, anxiety, reduced appetite, diarrhoea, tremor and sexual dysfunction.
বমি বমি ভাব, মাথাব্যথা, অনিদ্রা, অস্থিরতা, ক্ষুধা কমে যাওয়া, ডায়রিয়া, হাত কাঁপা ও যৌন সমস্যা।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
May impair alertness; take care when driving.
Should not be stopped abruptly without medical advice.
Watch for suicidal thoughts at the start of treatment; use with caution in epilepsy, diabetes, bleeding disorders and hepatic impairment.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
মনোযোগ কমে যেতে পারে; গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ বন্ধ করা উচিত নয়।
চিকিৎসার শুরুতে আত্মহত্যার চিন্তার দিকে লক্ষ্য রাখতে হবে; মৃগীরোগ, ডায়াবেটিস, রক্তক্ষরণজনিত সমস্যা ও যকৃতের সমস্যায় সতর্কতা প্রয়োজন।
Contraindications
Use together with or within 14 days of an MAOI (an MAOI must not be started until at least 5 weeks after stopping fluoxetine) and hypersensitivity to fluoxetine.
MAOI সেবনের সাথে বা সেবন বন্ধের ১৪ দিনের মধ্যে (ফ্লুওক্সেটিন বন্ধের কমপক্ষে ৫ সপ্তাহের আগে MAOI শুরু করা যাবে না) এবং ফ্লুওক্সেটিনের প্রতি অতিসংবেদনশীলতায়।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.