নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Relief of occasional constipation.
সাময়িক কোষ্ঠকাঠিন্য উপশমে।
ফার্মাকোলজি
Glycerin draws water into the rectum, softens and lubricates the stool and has a mild irritant action that stimulates a bowel movement, usually within 15 to 30 minutes.
গ্লিসারিন মলাশয়ে পানি টেনে আনে, মল নরম ও পিচ্ছিল করে এবং মৃদু উদ্দীপক হিসেবে কাজ করে মলত্যাগে সহায়তা করে, সাধারণত ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে।
মাত্রা ও সেবনবিধি
Infant under 1 year: one 1.15 g suppository when required.
Child 1 to 11 years: one 2.3 g suppository when required.
Adult and child 12 years and over: one 4 g suppository when required.
Moisten the suppository with water and insert it gently into the rectum.
১ বছরের কম বয়সী শিশু: প্রয়োজনে ১.১৫ g-এর ১টি সাপোজিটরি।
১ থেকে ১১ বছরের শিশু: প্রয়োজনে ২.৩ g-এর ১টি সাপোজিটরি।
প্রাপ্তবয়স্ক ও ১২ বছর বা তার বেশি বয়সী শিশু: প্রয়োজনে ৪ g-এর ১টি সাপোজিটরি।
সাপোজিটরি পানিতে ভিজিয়ে আলতোভাবে পায়ুপথে প্রবেশ করাতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Irritation of the rectum and mild abdominal cramps.
পায়ুপথে অস্বস্তি ও পেটে হালকা মোচড়।
সতর্কতা
For rectal use only and not for regular or prolonged use. Consult a physician if constipation persists or if there is abdominal pain, nausea, vomiting or bleeding from the rectum.
শুধুমাত্র পায়ুপথে ব্যবহারের জন্য; নিয়মিত বা দীর্ঘদিন ব্যবহারের জন্য নয়। কোষ্ঠকাঠিন্য না কমলে অথবা পেটব্যথা, বমি বমি ভাব, বমি বা পায়ুপথে রক্তক্ষরণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যাদের জন্য নিষেধ
Intestinal obstruction, undiagnosed abdominal pain and hypersensitivity to glycerin.
অন্ত্রে প্রতিবন্ধকতা, কারণ নির্ণয় না হওয়া পেটব্যথা এবং গ্লিসারিনের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 25°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
২৫°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।