Indications
Major depressive disorder.
Generalised anxiety disorder, panic disorder, social anxiety disorder and obsessive-compulsive disorder.
মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার (তীব্র বিষণ্নতা)।
জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজঅর্ডার, প্যানিক ডিজঅর্ডার, সামাজিক ভীতি এবং অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার।
Pharmacology
Escitalopram is a selective serotonin re-uptake inhibitor (SSRI). It increases the level of serotonin at nerve junctions in the brain, which improves mood and reduces anxiety.
এসসিটালোপ্রাম একটি সিলেক্টিভ সেরোটোনিন রি-আপটেক ইনহিবিটর (SSRI)। এটি মস্তিষ্কের স্নায়ুসন্ধিতে সেরোটোনিনের মাত্রা বাড়ায়, ফলে মনের অবস্থার উন্নতি হয় ও উদ্বেগ কমে।
Dosage & Administration
Adult: 10 mg once daily, increased if necessary to a maximum of 20 mg daily.
Panic disorder: initially 5 mg once daily for 7 days, then 10 mg daily.
Elderly: initially 5 mg once daily; maximum 10 mg daily.
প্রাপ্তবয়স্ক: দৈনিক একবার ১০ mg; প্রয়োজনে বাড়িয়ে দৈনিক সর্বোচ্চ ২০ mg।
প্যানিক ডিজঅর্ডারে: শুরুতে দৈনিক একবার ৫ mg করে ৭ দিন, এরপর দৈনিক ১০ mg।
বয়স্ক: শুরুতে দৈনিক একবার ৫ mg; সর্বোচ্চ দৈনিক ১০ mg।
Side Effects
Nausea, headache, insomnia or drowsiness, increased sweating, dry mouth, fatigue and sexual dysfunction.
বমি বমি ভাব, মাথাব্যথা, অনিদ্রা বা তন্দ্রাভাব, অতিরিক্ত ঘাম, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি ও যৌন সমস্যা।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
May cause drowsiness or dizziness; take care when driving.
Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Watch for suicidal thoughts, especially in young adults at the start of treatment; use with caution in epilepsy, bleeding disorders and in patients at risk of QT prolongation.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব বা মাথা ঘোরা হতে পারে; গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
চিকিৎসার শুরুতে, বিশেষত তরুণদের ক্ষেত্রে, আত্মহত্যার চিন্তার দিকে লক্ষ্য রাখতে হবে; মৃগীরোগ, রক্তক্ষরণজনিত সমস্যা ও QT প্রলম্বনের ঝুঁকি থাকলে সতর্কতা প্রয়োজন।
Contraindications
Use together with or within 14 days of an MAOI, use with pimozide, known QT-interval prolongation and hypersensitivity to escitalopram or citalopram.
MAOI সেবনের সাথে বা সেবন বন্ধের ১৪ দিনের মধ্যে, পিমোজাইডের সাথে, QT ইন্টারভাল প্রলম্বিত থাকলে এবং এসসিটালোপ্রাম বা সিটালোপ্রামের প্রতি অতিসংবেদনশীলতায়।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.