Indications
Reduction of raised pressure in the eye in ocular hypertension and chronic open-angle glaucoma.
অকুলার হাইপারটেনশন ও দীর্ঘস্থায়ী ওপেন-অ্যাঙ্গেল গ্লুকোমায় চোখের বাড়তি চাপ কমাতে।
Pharmacology
Timolol is a non-selective beta-blocker that lowers the pressure inside the eye by reducing the production of aqueous humour.
টিমোলল একটি নন-সিলেক্টিভ বিটা-ব্লকার, যা অ্যাকুয়াস হিউমার তৈরি কমিয়ে চোখের ভেতরের চাপ কমায়।
Dosage & Administration
Instil 1 drop of 0.5% solution into the affected eye(s) 2 times daily, or as directed by the physician.
Press gently on the inner corner of the eye for 1 to 2 minutes after instillation to reduce absorption into the body.
আক্রান্ত চোখে ০.৫% দ্রবণের ১ ফোঁটা দিনে ২ বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শরীরে শোষণ কমাতে ফোঁটা দেওয়ার পর চোখের ভেতরের কোণে ১ থেকে ২ মিনিট আলতো করে চেপে রাখতে হবে।
Side Effects
Burning, stinging and dryness of the eye and blurred vision. Absorption into the body may cause slow heart rate, low blood pressure, breathlessness and fatigue.
চোখে জ্বালাপোড়া, শিরশির অনুভূতি, শুষ্কতা ও ঝাপসা দেখা। শরীরে শোষিত হলে হৃৎস্পন্দন ধীর হওয়া, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট ও ক্লান্তি হতে পারে।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician. Use with caution in heart disease, diabetes (it may mask the symptoms of low blood sugar) and with oral beta-blockers. Remove contact lenses before use. Do not stop treatment without medical advice.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার্য। হৃদরোগ, ডায়াবেটিস (রক্তে শর্করা কমে যাওয়ার উপসর্গ আড়াল করতে পারে) এবং মুখে সেব্য বিটা-ব্লকারের সাথে ব্যবহারে সতর্কতা প্রয়োজন। ব্যবহারের আগে কন্টাক্ট লেন্স খুলে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করা যাবে না।
Contraindications
Asthma or history of asthma, severe chronic obstructive pulmonary disease, sinus bradycardia, second- or third-degree heart block, uncontrolled heart failure, cardiogenic shock and hypersensitivity to timolol.
হাঁপানি বা হাঁপানির ইতিহাস, তীব্র ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, দ্বিতীয় বা তৃতীয় মাত্রার হার্ট ব্লক, অনিয়ন্ত্রিত হার্ট ফেইলিউর, কার্ডিওজেনিক শক এবং টিমোললের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Do not use for more than 4 weeks after first opening. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। বোতল খোলার ৪ সপ্তাহ পর আর ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.