Indications
Mild inflammatory skin conditions such as eczema, contact and seborrhoeic dermatitis and insect-bite reactions.
ত্বকের মৃদু প্রদাহজনিত সমস্যা যেমন একজিমা, কন্টাক্ট ও সেবোরিক ডার্মাটাইটিস এবং পোকার কামড়জনিত প্রতিক্রিয়ায়।
Pharmacology
Hydrocortisone is a mild corticosteroid with anti-inflammatory, anti-itch and vasoconstrictive actions on the skin.
হাইড্রোকর্টিসোন একটি মৃদু কর্টিকোস্টেরয়েড, যা ত্বকে প্রদাহনাশক, চুলকানিনাশক ও রক্তনালি সংকোচনকারী হিসেবে কাজ করে।
Dosage & Administration
Apply thinly to the affected area 1 to 2 times daily.
Do not use for more than 7 days unless advised by the physician.
আক্রান্ত স্থানে পাতলা করে দিনে ১ থেকে ২ বার লাগাতে হবে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ৭ দিনের বেশি ব্যবহার করা যাবে না।
Side Effects
Mild burning, itching or dryness at the site of application. Prolonged use may cause thinning of the skin, stretch marks and acne-like eruptions.
প্রয়োগের স্থানে হালকা জ্বালাপোড়া, চুলকানি বা শুষ্কতা। দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যাওয়া, ফাটা দাগ ও ব্রণের মতো ফুসকুড়ি হতে পারে।
Precautions & Warnings
For external use only. Avoid long-term use, particularly on the face and in children. Avoid contact with the eyes; do not apply to broken or infected skin.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। দীর্ঘদিন ব্যবহার পরিহার করতে হবে, বিশেষত মুখমণ্ডলে ও শিশুদের ক্ষেত্রে। চোখে যেন না লাগে; কাটা বা সংক্রমিত ত্বকে লাগানো যাবে না।
Contraindications
Untreated bacterial, fungal or viral skin infections, acne, rosacea, perioral dermatitis and hypersensitivity to the product.
চিকিৎসাবিহীন ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাসজনিত ত্বকের সংক্রমণ, ব্রণ, রোজেসিয়া, পেরিওরাল ডার্মাটাইটিস এবং ওষুধটির প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Keep the tube or container tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। টিউব বা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.