নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Lower urinary tract symptoms of benign prostatic hyperplasia (BPH), such as difficulty in passing urine, weak stream and frequent urination.
বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়ার (প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি) কারণে প্রস্রাবের সমস্যা যেমন প্রস্রাবে কষ্ট, দুর্বল ধারা ও ঘন ঘন প্রস্রাবে।
ফার্মাকোলজি
Tamsulosin selectively blocks alpha-1A receptors in the prostate and bladder neck, relaxing the smooth muscle and improving the flow of urine.
ট্যামসুলোসিন প্রোস্টেট ও মূত্রথলির গ্রীবার আলফা-১এ রিসেপ্টরকে বেছে বেছে বাধা দেয়, ফলে মসৃণ পেশি শিথিল হয়ে প্রস্রাবের প্রবাহ উন্নত হয়।
মাত্রা ও সেবনবিধি
Adult men: 0.4 mg once daily after the same meal each day.
Swallow the capsule whole; do not crush or chew.
প্রাপ্তবয়স্ক পুরুষ: দৈনিক একবার ০.৪ mg, প্রতিদিন একই বেলার খাবারের পর।
ক্যাপসুল আস্ত গিলে খেতে হবে; ভাঙা বা চিবানো যাবে না।
পার্শ্বপ্রতিক্রিয়া
Dizziness, headache, abnormal ejaculation, postural hypotension, palpitation and blocked or runny nose.
মাথা ঘোরা, মাথাব্যথা, বীর্যপাতের অস্বাভাবিকতা, দাঁড়ালে রক্তচাপ কমে যাওয়া, বুক ধড়ফড় এবং নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া।
সতর্কতা
Blood pressure may fall on standing; sit or lie down if dizziness or weakness occurs. Inform the eye surgeon before cataract or glaucoma surgery. Prostate cancer should be excluded before treatment. Use with caution with other alpha-blockers and with sildenafil or tadalafil.
দাঁড়ালে রক্তচাপ কমে যেতে পারে; মাথা ঘোরা বা দুর্বল লাগলে বসে বা শুয়ে পড়তে হবে। ছানি বা গ্লুকোমার অস্ত্রোপচারের আগে চক্ষু সার্জনকে এই ওষুধ সেবনের কথা জানাতে হবে। চিকিৎসার আগে প্রোস্টেট ক্যান্সার নেই তা নিশ্চিত হতে হবে। অন্যান্য আলফা-ব্লকার এবং সিলডেনাফিল বা টাডালাফিলের সাথে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
History of postural hypotension, severe hepatic impairment and hypersensitivity to tamsulosin.
দাঁড়ালে রক্তচাপ কমে যাওয়ার ইতিহাস, যকৃতের তীব্র সমস্যা এবং ট্যামসুলোসিনের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।