Indications
All forms of epilepsy.
Manic episodes associated with bipolar disorder.
সব ধরনের মৃগীরোগে।
বাইপোলার রোগের ম্যানিক অবস্থায়।
Pharmacology
Sodium valproate increases the level of the inhibitory neurotransmitter GABA in the brain and also blocks voltage-dependent sodium channels, giving it a broad spectrum of antiepileptic activity.
সোডিয়াম ভ্যালপ্রোয়েট মস্তিষ্কে নিবৃত্তিমূলক নিউরোট্রান্সমিটার GABA-এর মাত্রা বাড়ায় এবং ভোল্টেজ-নির্ভর সোডিয়াম চ্যানেলও বন্ধ করে, ফলে এটি বিভিন্ন ধরনের খিঁচুনিতে কার্যকর।
Dosage & Administration
Epilepsy: Adult: initially 600 mg daily in 1 to 2 divided doses, increased in steps of 150 mg to 300 mg every 3 days; usual maintenance dose 1000 mg to 2000 mg daily.
Child: initially 10 mg to 15 mg per kg daily in divided doses; usual maintenance dose 25 mg to 30 mg per kg daily, as directed by the physician.
Take with or after food; controlled-release tablets must be swallowed whole.
মৃগীরোগে: প্রাপ্তবয়স্ক: শুরুতে দৈনিক ৬০০ mg, ১ থেকে ২টি বিভক্ত মাত্রায়; প্রতি ৩ দিন অন্তর ১৫০ mg থেকে ৩০০ mg করে বাড়াতে হবে; সাধারণ রক্ষণাবেক্ষণ মাত্রা দৈনিক ১০০০ mg থেকে ২০০০ mg।
শিশু: শুরুতে দৈনিক প্রতি কেজি ওজনে ১০ mg থেকে ১৫ mg বিভক্ত মাত্রায়; সাধারণ রক্ষণাবেক্ষণ মাত্রা দৈনিক প্রতি কেজিতে ২৫ mg থেকে ৩০ mg, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
খাবারের সাথে বা পরে সেব্য; কন্ট্রোল্ড রিলিজ ট্যাবলেট আস্ত গিলে খেতে হবে।
Side Effects
Nausea, stomach upset, weight gain, tremor, drowsiness, temporary hair loss, reduced platelet count and raised liver enzymes.
বমি বমি ভাব, পেটে অস্বস্তি, ওজন বৃদ্ধি, হাত কাঁপা, তন্দ্রাভাব, সাময়িক চুল পড়া, অণুচক্রিকা কমে যাওয়া ও যকৃতের এনজাইম বেড়ে যাওয়া।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
May cause drowsiness; take care when driving.
Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
It carries a high risk of birth defects and developmental disorders: it must not be used in women and girls of childbearing potential unless other treatments are unsuitable and effective contraception is used. Liver function should be checked before and during the first 6 months; report vomiting, abdominal pain, jaundice or unusual drowsiness at once.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব হতে পারে; গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি ও বিকাশজনিত সমস্যার উচ্চ ঝুঁকি রয়েছে: অন্য চিকিৎসা অনুপযুক্ত না হলে এবং কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করলে সন্তান ধারণক্ষম নারী ও কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। চিকিৎসার আগে ও প্রথম ৬ মাস যকৃতের কার্যকারিতা পরীক্ষা করতে হবে; বমি, পেটব্যথা, জন্ডিস বা অস্বাভাবিক তন্দ্রা দেখা দিলে অবিলম্বে চিকিৎসককে জানাতে হবে।
Contraindications
Active liver disease, personal or family history of severe hepatic dysfunction, acute porphyria, urea cycle disorders, known mitochondrial disorders and hypersensitivity to valproate. Contraindicated in pregnancy unless there is no suitable alternative for epilepsy.
যকৃতের সক্রিয় রোগ, নিজের বা পরিবারে যকৃতের তীব্র সমস্যার ইতিহাস, অ্যাকিউট পোরফাইরিয়া, ইউরিয়া সাইকেল ডিজঅর্ডার, মাইটোকন্ড্রিয়াল রোগ এবং ভ্যালপ্রোয়েটের প্রতি অতিসংবেদনশীলতা। মৃগীরোগে উপযুক্ত বিকল্প না থাকলে ব্যতীত গর্ভাবস্থায় প্রতিনির্দেশিত।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.