নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and treatment of calcium deficiency; supportive treatment of osteoporosis, osteomalacia and rickets.
Increased calcium requirement in pregnancy, lactation, growing children and the elderly.
ক্যালসিয়ামের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়; অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া ও রিকেটসের সহায়ক চিকিৎসায়।
গর্ভাবস্থা, স্তন্যদানকাল, বাড়ন্ত শিশু ও বয়স্কদের বাড়তি ক্যালসিয়ামের চাহিদা পূরণে।
ফার্মাকোলজি
Calcium is essential for the formation of bones and teeth, nerve conduction, muscle contraction and blood clotting. Calcium carbonate contains 40% elemental calcium and is absorbed best when taken with food.
হাড় ও দাঁতের গঠন, স্নায়ুর সংকেত পরিবহন, পেশির সংকোচন এবং রক্ত জমাট বাঁধার জন্য ক্যালসিয়াম অপরিহার্য। ক্যালসিয়াম কার্বোনেটে ৪০% মৌলিক ক্যালসিয়াম থাকে এবং খাবারের সাথে সেবন করলে এটি সবচেয়ে ভালো শোষিত হয়।
মাত্রা ও সেবনবিধি
Adult: 500 mg elemental calcium (1 tablet) 1 to 2 times daily with or after meals, or as directed by the physician.
Child: as directed by the physician.
প্রাপ্তবয়স্ক: ৫০০ mg মৌলিক ক্যালসিয়াম (১টি ট্যাবলেট) দিনে ১ থেকে ২ বার খাবারের সাথে বা খাবারের পরে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Constipation, flatulence, nausea and abdominal discomfort. Prolonged use of high doses may cause hypercalcaemia.
কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব ও পেটে অস্বস্তি। দীর্ঘদিন উচ্চ মাত্রায় সেবনে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে।
সতর্কতা
Use with caution in renal impairment, history of kidney stones and sarcoidosis.
Take tetracyclines, quinolone antibiotics, iron, levothyroxine and bisphosphonates at least 2 hours apart from calcium.
কিডনির কার্যক্ষমতা হ্রাস, কিডনিতে পাথরের ইতিহাস ও সারকয়েডোসিসে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
টেট্রাসাইক্লিন, কুইনোলোন জাতীয় অ্যান্টিবায়োটিক, আয়রন, লেভোথাইরক্সিন ও বিসফসফোনেট ক্যালসিয়াম থেকে কমপক্ষে ২ ঘণ্টা ব্যবধানে সেবন করতে হবে।
যাদের জন্য নিষেধ
Hypercalcaemia, hypercalciuria, calcium-containing kidney stones and severe renal failure.
রক্তে বা প্রস্রাবে ক্যালসিয়ামের আধিক্য, ক্যালসিয়ামজনিত কিডনির পাথর এবং তীব্র কিডনি বিকলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।