নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Prevention and treatment of vitamin C deficiency (scurvy).
Increased requirement during infection, convalescence, pregnancy and lactation.
ভিটামিন সি-এর ঘাটতি (স্কার্ভি) প্রতিরোধ ও চিকিৎসায়।
সংক্রমণ, রোগ-পরবর্তী দুর্বলতা, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে বাড়তি চাহিদা পূরণে।
ফার্মাকোলজি
Ascorbic acid is a water-soluble antioxidant vitamin necessary for the formation of collagen, for wound healing, for the absorption of iron and for normal immune function.
অ্যাসকরবিক অ্যাসিড পানিতে দ্রবণীয় একটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যা কোলাজেন তৈরি, ক্ষত নিরাময়, আয়রনের শোষণ এবং স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজন।
মাত্রা ও সেবনবিধি
Adult: 250 mg daily for prevention; 500 mg to 1000 mg daily in divided doses for treatment of deficiency, or as directed by the physician.
Child: as directed by the physician.
Chewable tablets should be chewed or sucked.
প্রাপ্তবয়স্ক: প্রতিরোধে দৈনিক ২৫০ mg; ঘাটতির চিকিৎসায় দৈনিক ৫০০ mg থেকে ১০০০ mg বিভক্ত মাত্রায়, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
চুষে বা চিবিয়ে খাওয়ার ট্যাবলেট চুষে বা চিবিয়ে খেতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Usually well tolerated. High doses may cause diarrhoea, stomach upset and, rarely, oxalate kidney stones.
সাধারণত সুসহনীয়। উচ্চ মাত্রায় ডায়রিয়া, পেটে অস্বস্তি এবং কদাচিৎ কিডনিতে অক্সালেট পাথর হতে পারে।
সতর্কতা
Use high doses with caution in patients with a history of kidney stones, G6PD deficiency or iron overload.
কিডনিতে পাথরের ইতিহাস, G6PD এনজাইমের ঘাটতি বা শরীরে আয়রনের আধিক্য থাকলে উচ্চ মাত্রায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to ascorbic acid; hyperoxaluria.
অ্যাসকরবিক অ্যাসিডের প্রতি অতিসংবেদনশীলতা; হাইপারঅক্সালুরিয়া।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।