নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Vestibular disorders such as vertigo, tinnitus, nausea and vomiting in Meniere's disease.
Prevention of motion sickness.
ভেস্টিবুলার সমস্যা যেমন মেনিয়ার্স রোগে ভার্টিগো, কানে শোঁ শোঁ শব্দ, বমি বমি ভাব ও বমিতে।
ভ্রমণজনিত বমি (মোশন সিকনেস) প্রতিরোধে।
ফার্মাকোলজি
Cinnarizine is an antihistamine with calcium-channel blocking activity. It reduces the excitability of the vestibular apparatus of the inner ear.
সিনারিজিন ক্যালসিয়াম চ্যানেল রোধকারী গুণসম্পন্ন একটি অ্যান্টিহিস্টামিন। এটি অন্তঃকর্ণের ভেস্টিবুলার অংশের উত্তেজনা কমায়।
মাত্রা ও সেবনবিধি
Vestibular disorders: Adult: 30 mg 3 times daily.
Motion sickness: Adult: 30 mg 2 hours before travel, then 15 mg every 8 hours during the journey if necessary.
Child 5 to 12 years: half the adult dose.
ভেস্টিবুলার সমস্যায়: প্রাপ্তবয়স্ক: ৩০ mg দিনে ৩ বার।
ভ্রমণজনিত বমিতে: প্রাপ্তবয়স্ক: যাত্রার ২ ঘণ্টা আগে ৩০ mg, এরপর প্রয়োজনে যাত্রাকালে প্রতি ৮ ঘণ্টা অন্তর ১৫ mg।
৫ থেকে ১২ বছরের শিশু: প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক।
পার্শ্বপ্রতিক্রিয়া
Drowsiness, stomach upset and weight gain; rarely movement disorders in the elderly after prolonged use.
তন্দ্রাভাব, পেটে অস্বস্তি ও ওজন বৃদ্ধি; দীর্ঘদিন ব্যবহারে বয়স্কদের ক্ষেত্রে কদাচিৎ চলাফেরাজনিত সমস্যা।
সতর্কতা
Causes drowsiness; avoid driving, operating machinery and alcohol. Use with caution in Parkinson's disease, in the elderly and in pregnancy.
তন্দ্রাভাব সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে। পারকিনসন্স রোগ, বয়স্ক রোগী ও গর্ভাবস্থায় সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to cinnarizine.
সিনারিজিনের প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।