নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Type 2 diabetes mellitus.
টাইপ-২ ডায়াবেটিসে।
ফার্মাকোলজি
Metformin lowers blood glucose by reducing glucose production in the liver, decreasing intestinal absorption of glucose and improving the sensitivity of muscle and fat to insulin. It does not stimulate insulin secretion, so used alone it rarely causes hypoglycaemia.
Metformin যকৃতে গ্লুকোজ উৎপাদন কমিয়ে, অন্ত্রে গ্লুকোজের শোষণ হ্রাস করে এবং পেশি ও চর্বি কোষের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তের শর্করা কমায়। এটি ইনসুলিন নিঃসরণ বাড়ায় না, তাই এককভাবে ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়া খুব কম হয়।
মাত্রা ও সেবনবিধি
1 tablet 2 times daily with meal.
প্রাপ্তবয়স্ক: শুরুতে 500 mg দিনে একবার বা দুইবার খাবারের সাথে, পরে ধীরে ধীরে বাড়াতে হবে; সাধারণ সর্বোচ্চ মাত্রা দৈনিক 2 g বিভক্ত মাত্রায়।
এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট: শুরুতে 500 mg দিনে একবার রাতের খাবারের সাথে; ধীরে ধীরে বাড়িয়ে সর্বোচ্চ 2 g দিনে একবার।
১০ বছরের বেশি বয়সী শিশু: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Nausea, diarrhea, metallic taste.
বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটব্যথা, ক্ষুধামান্দ্য ও মুখে ধাতব স্বাদ, যা সাধারণত চিকিৎসার শুরুতে হয়। দীর্ঘদিন ব্যবহারে ভিটামিন B12 কমে যেতে পারে। ল্যাকটিক অ্যাসিডোসিস অত্যন্ত বিরল কিন্তু গুরুতর।
সতর্কতা
Check kidney function before and during treatment. Stop temporarily before iodinated contrast examinations, major surgery, and during severe infection or dehydration. Avoid excessive alcohol.
চিকিৎসার আগে ও চলাকালে কিডনির কার্যকারিতা পরীক্ষা করতে হবে। আয়োডিনযুক্ত কনট্রাস্ট পরীক্ষা, বড় অস্ত্রোপচারের আগে এবং তীব্র সংক্রমণ বা পানিশূন্যতার সময় সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। অতিরিক্ত মদ্যপান পরিহার করুন।
যাদের জন্য নিষেধ
Severe renal impairment, diabetic ketoacidosis or other metabolic acidosis, conditions causing tissue hypoxia (acute heart failure, recent heart attack, shock, respiratory failure), severe hepatic impairment, alcoholism and hypersensitivity to metformin.
কিডনির তীব্র সমস্যা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা অন্য মেটাবলিক অ্যাসিডোসিস, টিস্যুতে অক্সিজেন-স্বল্পতা ঘটায় এমন অবস্থা (অ্যাকিউট হার্ট ফেইলিউর, সাম্প্রতিক হার্ট অ্যাটাক, শক, শ্বাসযন্ত্রের বিকলতা), যকৃতের তীব্র সমস্যা, মদ্যাসক্তি এবং Metformin-এর প্রতি অতিসংবেদনশীলতা।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।