Indications
Acne vulgaris, particularly where comedones, papules and pustules predominate.
ব্রণে (একনি ভালগারিস), বিশেষত যেখানে কমেডোন, দানা ও পুঁজযুক্ত ফুসকুড়ি বেশি থাকে।
Pharmacology
Tretinoin (vitamin A acid) increases the turnover of cells lining the hair follicle and reduces their stickiness, which expels existing comedones and prevents new ones from forming.
ট্রেটিনয়েন (ভিটামিন এ অ্যাসিড) লোমকূপের আবরণী কোষের পরিবর্তন ত্বরান্বিত করে ও কোষের আঠালো ভাব কমায়, ফলে বিদ্যমান কমেডোন বেরিয়ে যায় এবং নতুন কমেডোন তৈরি হয় না।
Dosage & Administration
Apply thinly to the affected area once daily at bedtime, 20 to 30 minutes after washing and drying the skin.
Improvement may take 6 to 8 weeks.
ত্বক ধুয়ে শুকানোর ২০ থেকে ৩০ মিনিট পর আক্রান্ত স্থানে পাতলা করে দিনে একবার রাতে শোবার সময় লাগাতে হবে।
উন্নতি দেখা দিতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে।
Side Effects
Redness, dryness, peeling, burning and stinging of the skin; temporary change in skin colour and increased sensitivity to sunlight.
ত্বকের লালচে ভাব, শুষ্কতা, চামড়া ওঠা, জ্বালাপোড়া ও শিরশির অনুভূতি; ত্বকের রঙের সাময়িক পরিবর্তন ও রোদের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি।
Precautions & Warnings
For external use only. Avoid contact with the eyes, lips, nostrils and broken or sunburnt skin. Avoid strong sunlight and UV lamps; use a sunscreen. Women of childbearing age should use effective contraception.
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, ঠোঁট, নাকের ছিদ্র এবং ক্ষতযুক্ত বা রোদে পোড়া ত্বকে যেন না লাগে। কড়া রোদ ও অতিবেগুনি আলো পরিহার করতে হবে; সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সন্তান ধারণক্ষম নারীদের কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে।
Contraindications
Pregnancy, eczema, sunburn, personal or family history of skin cancer and hypersensitivity to tretinoin.
গর্ভাবস্থা, একজিমা, রোদে পোড়া ত্বক, নিজের বা পরিবারে ত্বকের ক্যান্সারের ইতিহাস এবং ট্রেটিনয়েনের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C, away from light. Do not freeze. Keep the tube or container tightly closed. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে রাখুন। হিমায়িত করবেন না। টিউব বা পাত্রের মুখ ভালোভাবে বন্ধ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.