নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Schizophrenia.
Moderate to severe manic episodes and prevention of recurrence in bipolar disorder.
সিজোফ্রেনিয়ায়।
মাঝারি থেকে তীব্র ম্যানিক অবস্থা এবং বাইপোলার রোগের পুনরাবৃত্তি প্রতিরোধে।
ফার্মাকোলজি
Olanzapine blocks dopamine D2 and serotonin 5-HT2A receptors in the brain, and also has affinity for histamine, muscarinic and alpha-adrenergic receptors.
ওলানজাপিন মস্তিষ্কের ডোপামিন D2 ও সেরোটোনিন 5-HT2A রিসেপ্টরকে বাধা দেয়; হিস্টামিন, মাসকারিনিক ও আলফা-অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের উপরও এর প্রভাব রয়েছে।
মাত্রা ও সেবনবিধি
Schizophrenia: Adult: 10 mg once daily, adjusted to a usual range of 5 mg to 20 mg daily.
Mania: 15 mg once daily as monotherapy (10 mg daily in combination therapy), adjusted to 5 mg to 20 mg daily.
Maximum 20 mg daily; lower starting doses are used in the elderly and in renal or hepatic impairment.
সিজোফ্রেনিয়ায়: প্রাপ্তবয়স্ক: দৈনিক একবার ১০ mg; সাধারণ মাত্রা দৈনিক ৫ mg থেকে ২০ mg-এর মধ্যে সমন্বয় করা হয়।
ম্যানিয়ায়: একক চিকিৎসায় দৈনিক একবার ১৫ mg (সমন্বিত চিকিৎসায় দৈনিক ১০ mg); দৈনিক ৫ mg থেকে ২০ mg-এর মধ্যে সমন্বয় করা হয়।
সর্বোচ্চ দৈনিক ২০ mg; বয়স্ক এবং কিডনি বা যকৃতের সমস্যায় কম মাত্রায় শুরু করতে হয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
Weight gain, increased appetite, drowsiness, dizziness, dry mouth, constipation, postural hypotension and raised blood sugar and lipids.
ওজন বৃদ্ধি, ক্ষুধা বেড়ে যাওয়া, তন্দ্রাভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, দাঁড়ালে রক্তচাপ কমে যাওয়া এবং রক্তে শর্করা ও চর্বি বেড়ে যাওয়া।
সতর্কতা
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness; avoid driving, operating machinery and alcohol.
Must not be stopped abruptly; the dose should be reduced gradually.
Weight, blood sugar and lipids should be monitored; use with caution in diabetes, epilepsy, prostatic enlargement and in elderly patients with dementia.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
হঠাৎ বন্ধ করা যাবে না; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
ওজন, রক্তের শর্করা ও চর্বি নিয়মিত পরীক্ষা করা উচিত; ডায়াবেটিস, মৃগীরোগ, প্রোস্টেট বৃদ্ধি এবং ডিমেনশিয়ায় আক্রান্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to olanzapine and known risk of narrow-angle glaucoma.
ওলানজাপিনের প্রতি অতিসংবেদনশীলতা এবং ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমার ঝুঁকি থাকলে।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।