Indications
Temporary relief of dry cough with blocked or runny nose and sneezing due to the common cold, allergic rhinitis or other upper respiratory allergies.
সাধারণ সর্দি, অ্যালার্জিক রাইনাইটিস বা ঊর্ধ্ব শ্বাসনালীর অন্যান্য অ্যালার্জিজনিত শুষ্ক কাশি, নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া ও হাঁচির সাময়িক উপশমে।
Pharmacology
Dextromethorphan is a non-narcotic cough suppressant acting on the cough centre in the brain; phenylephrine narrows swollen blood vessels in the nose and relieves congestion; triprolidine is an antihistamine that reduces sneezing and runny nose.
Dextromethorphan একটি নন-নারকোটিক কাশি দমনকারী, যা মস্তিষ্কের কফ সেন্টারে কাজ করে; Phenylephrine নাকের ফোলা রক্তনালী সংকুচিত করে নাক বন্ধ ভাব কমায়; Triprolidine একটি অ্যান্টিহিস্টামিন, যা হাঁচি ও নাক দিয়ে পানি পড়া কমায়।
Dosage & Administration
Adult and child over 12 years: 5 ml three to four times daily, or as directed by the physician.
Child under 12 years: only as directed by the physician.
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু: 5 ml দিনে তিন থেকে চারবার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
১২ বছরের কম বয়সী শিশু: কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Drowsiness, dizziness, dry mouth, constipation, nausea, restlessness, palpitations and difficulty passing urine.
ঝিমুনি, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, অস্থিরতা, বুক ধড়ফড় ও প্রস্রাবে অসুবিধা।
Precautions & Warnings
May cause drowsiness; do not drive, and avoid alcohol. Use with caution in hypertension, heart disease, diabetes, hyperthyroidism, glaucoma, prostatic enlargement, liver disease and asthma. Not for productive or long-standing cough. Avoid in pregnancy and breast-feeding unless advised.
ঝিমুনি হতে পারে; গাড়ি চালাবেন না এবং অ্যালকোহল পরিহার করুন। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, গ্লুকোমা, প্রোস্টেট বৃদ্ধি, যকৃতের রোগ ও অ্যাজমায় সতর্কতা প্রয়োজন। কফযুক্ত বা দীর্ঘদিনের কাশির জন্য নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পরিহার করুন।
Contraindications
Use of a monoamine oxidase inhibitor within the previous 14 days, severe hypertension or severe coronary artery disease, acute asthma attack and hypersensitivity to any component.
পূর্ববর্তী ১৪ দিনের মধ্যে মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর সেবন, তীব্র উচ্চ রক্তচাপ বা করোনারি ধমনীর তীব্র রোগ, অ্যাজমার তীব্র আক্রমণ এবং যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.