Indications
Type 2 diabetes mellitus in adults, when diet, exercise and weight reduction alone are not adequate.
প্রাপ্তবয়স্কদের টাইপ ২ ডায়াবেটিস মেলাইটাস, যখন শুধু খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও ওজন কমানো যথেষ্ট নয়।
Pharmacology
Gliclazide is a second-generation sulfonylurea. It stimulates insulin release from the beta cells of the pancreas and so lowers blood glucose; it needs functioning beta cells to work.
Gliclazide একটি দ্বিতীয় প্রজন্মের সালফোনাইলইউরিয়া। এটি অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে রক্তের শর্করা কমায়; কাজ করার জন্য কার্যকর বিটা কোষ থাকা প্রয়োজন।
Dosage & Administration
Conventional tablet: start with 40-80 mg daily with breakfast; up to 160 mg as a single dose, higher doses divided; maximum 320 mg daily.
Modified release tablet: start with 30 mg once daily with breakfast, adjusted every 2-4 weeks; maximum 120 mg once daily.
সাধারণ ট্যাবলেট: শুরুতে দৈনিক 40-80 mg সকালের নাশতার সাথে; একবারে সর্বোচ্চ 160 mg, এর বেশি হলে বিভক্ত মাত্রায়; সর্বোচ্চ দৈনিক 320 mg।
মডিফাইড রিলিজ ট্যাবলেট: শুরুতে 30 mg দিনে একবার সকালের নাশতার সাথে; প্রতি ২-৪ সপ্তাহ অন্তর মাত্রা সমন্বয়; সর্বোচ্চ 120 mg দিনে একবার।
Side Effects
Hypoglycaemia, weight gain, nausea, abdominal pain, diarrhoea or constipation and skin rash. Blood disorders and liver dysfunction are rare.
হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করা কমে যাওয়া), ওজন বৃদ্ধি, বমি বমি ভাব, পেটব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এবং ত্বকে র্যাশ। রক্তের সমস্যা ও যকৃতের কার্যকারিতার ব্যাঘাত বিরল।
Precautions & Warnings
Take regular meals and do not skip breakfast, to avoid hypoglycaemia. Use with caution in the elderly, in renal or hepatic impairment and in G6PD deficiency. Monitor blood glucose regularly.
হাইপোগ্লাইসেমিয়া এড়াতে নিয়মিত খাবার খান এবং সকালের নাশতা বাদ দেবেন না। বয়স্ক রোগী, কিডনি বা যকৃতের সমস্যা এবং G6PD ঘাটতিতে সতর্কতা প্রয়োজন। রক্তের শর্করা নিয়মিত পরীক্ষা করুন।
Contraindications
Type 1 diabetes, diabetic ketoacidosis, severe renal or hepatic impairment, pregnancy, breast-feeding, use with miconazole and hypersensitivity to sulfonylureas or sulfonamides.
টাইপ ১ ডায়াবেটিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কিডনি বা যকৃতের তীব্র সমস্যা, গর্ভাবস্থা, স্তন্যদানকাল, miconazole-এর সাথে ব্যবহার এবং সালফোনাইলইউরিয়া বা সালফোনামাইডের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.