Indications
All forms of epilepsy and myoclonus.
Panic disorder.
সব ধরনের মৃগীরোগ ও মায়োক্লোনাসে।
প্যানিক ডিজঅর্ডারে।
Pharmacology
Clonazepam is a benzodiazepine that enhances the inhibitory action of the neurotransmitter GABA in the brain, producing anticonvulsant, anxiolytic, sedative and muscle-relaxant effects.
ক্লোনাজেপাম একটি বেনজোডায়াজেপিন, যা মস্তিষ্কে GABA নামক নিউরোট্রান্সমিটারের নিবৃত্তিমূলক কাজ বাড়িয়ে খিঁচুনি-রোধী, উদ্বেগনাশক, ঘুম-উদ্রেককারী ও পেশি শিথিলকারী প্রভাব ফেলে।
Dosage & Administration
Epilepsy: Adult: initially 1 mg (elderly 0.5 mg) at night for 4 nights, increased gradually over 2 to 4 weeks to a usual maintenance dose of 4 mg to 8 mg daily.
Panic disorder: Adult: initially 0.25 mg 2 times daily, increased after 3 days to 1 mg daily, as directed by the physician.
Child: the dose depends on age and body weight, as directed by the physician.
মৃগীরোগে: প্রাপ্তবয়স্ক: শুরুতে রাতে ১ mg (বয়স্কদের ০.৫ mg) করে ৪ রাত; এরপর ২ থেকে ৪ সপ্তাহে ধীরে ধীরে বাড়িয়ে সাধারণ রক্ষণাবেক্ষণ মাত্রা দৈনিক ৪ mg থেকে ৮ mg।
প্যানিক ডিজঅর্ডারে: প্রাপ্তবয়স্ক: শুরুতে ০.২৫ mg দিনে ২ বার, ৩ দিন পর বাড়িয়ে দৈনিক ১ mg, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
শিশু: বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শমতো।
Side Effects
Drowsiness, fatigue, dizziness, muscle weakness, poor co-ordination and impaired concentration; increased salivation in children.
তন্দ্রাভাব, ক্লান্তি, মাথা ঘোরা, পেশির দুর্বলতা, চলাফেরায় ভারসাম্যহীনতা ও মনোযোগ কমে যাওয়া; শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত লালা নিঃসরণ।
Precautions & Warnings
To be used only on the prescription of a registered physician.
Causes drowsiness; avoid driving, operating machinery and alcohol.
Prolonged use may cause dependence. Must not be stopped abruptly, as this may provoke seizures; the dose should be reduced gradually.
Use with caution in the elderly, in respiratory disease, in hepatic or renal impairment and in pregnancy and lactation.
শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য।
তন্দ্রাভাব সৃষ্টি করে; গাড়ি চালানো, যন্ত্রপাতি পরিচালনা ও অ্যালকোহল পরিহার করতে হবে।
দীর্ঘদিন ব্যবহারে নির্ভরশীলতা তৈরি হতে পারে। হঠাৎ বন্ধ করা যাবে না, কারণ এতে খিঁচুনি হতে পারে; ধীরে ধীরে মাত্রা কমিয়ে বন্ধ করতে হবে।
বয়স্ক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃৎ বা কিডনির সমস্যা এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সতর্কতা প্রয়োজন।
Contraindications
Severe respiratory insufficiency, sleep apnoea syndrome, severe hepatic impairment, myasthenia gravis, acute narrow-angle glaucoma and hypersensitivity to benzodiazepines.
তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যকৃতের তীব্র সমস্যা, মায়াস্থেনিয়া গ্রাভিস, অ্যাকিউট ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা এবং বেনজোডায়াজেপিনের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.