নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Short-term management of moderate to severe acute pain, including post-operative pain.
মাঝারি থেকে তীব্র ব্যথার স্বল্পমেয়াদি চিকিৎসায় নির্দেশিত, যেমন অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা।
ফার্মাকোলজি
Ketorolac is an NSAID with strong analgesic and moderate anti-inflammatory activity. It acts by inhibiting cyclo-oxygenase and prostaglandin synthesis.
Ketorolac একটি NSAID, যার ব্যথানাশক ক্ষমতা শক্তিশালী এবং প্রদাহনাশক ক্ষমতা মাঝারি। এটি সাইক্লো-অক্সিজিনেজ এনজাইমকে বাধা দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়া কমায়।
মাত্রা ও সেবনবিধি
Tablet (adult): 10 mg every 4 to 6 hours as required; maximum 40 mg daily.
Injection (adult): 10 mg initially, then 10 to 30 mg every 4 to 6 hours as required by intramuscular or slow intravenous injection; maximum 90 mg daily (60 mg daily in the elderly and in patients under 50 kg).
Total duration of treatment (injection and tablet together) should not exceed 5 days.
ট্যাবলেট (প্রাপ্তবয়স্ক): প্রয়োজন অনুযায়ী ১০ mg প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর; দৈনিক সর্বোচ্চ ৪০ mg।
ইনজেকশন (প্রাপ্তবয়স্ক): শুরুতে ১০ mg, এরপর প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ৩০ mg প্রতি ৪ থেকে ৬ ঘণ্টা পর পর মাংসপেশিতে অথবা ধীরে ধীরে শিরায়; দৈনিক সর্বোচ্চ ৯০ mg (বয়স্ক ও ৫০ kg-এর কম ওজনের রোগীর ক্ষেত্রে দৈনিক ৬০ mg)।
ইনজেকশন ও ট্যাবলেট মিলিয়ে চিকিৎসার মোট সময়কাল ৫ দিনের বেশি হওয়া উচিত নয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
Nausea, indigestion, abdominal pain, headache, drowsiness, dizziness, sweating and pain at the injection site. Gastro-intestinal ulcer or bleeding and kidney impairment may occur, especially with prolonged use.
বমি বমি ভাব, বদহজম, পেট ব্যথা, মাথাব্যথা, ঝিমুনি, মাথা ঘোরা, ঘাম হওয়া ও ইনজেকশনের স্থানে ব্যথা। বিশেষত দীর্ঘদিন ব্যবহারে পরিপাকতন্ত্রে আলসার বা রক্তক্ষরণ এবং কিডনির কার্যকারিতা কমে যেতে পারে।
সতর্কতা
For short-term use only. Use with caution in the elderly, in patients under 50 kg and in heart, liver or mild kidney impairment. Correct dehydration before use. Do not use with other NSAIDs.
শুধুমাত্র স্বল্পমেয়াদি ব্যবহারের জন্য। বয়স্ক রোগী, ৫০ kg-এর কম ওজনের রোগী এবং হৃদরোগ, লিভার বা কিডনির মৃদু সমস্যায় সতর্কতা প্রয়োজন। ব্যবহারের আগে পানিশূন্যতা পূরণ করতে হবে। অন্য NSAID-এর সাথে ব্যবহার করা যাবে না।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to ketorolac, aspirin or other NSAIDs. Active or previous peptic ulcer or gastro-intestinal bleeding. Moderate to severe kidney impairment, dehydration, bleeding disorders or suspected cerebrovascular bleeding. Pregnancy, labour and breast-feeding. Children under 16 years.
Ketorolac, Aspirin বা অন্য NSAID-এর প্রতি অতিসংবেদনশীলতা। বর্তমান বা পূর্বের পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ। কিডনির মাঝারি থেকে তীব্র সমস্যা, পানিশূন্যতা, রক্তক্ষরণজনিত রোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা। গর্ভাবস্থা, প্রসবকাল ও স্তন্যদানকাল। ১৬ বছরের কম বয়সী শিশু।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।