নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Treatment of chronic hyperuricaemia in patients with gout.
গেঁটেবাতের রোগীদের রক্তে দীর্ঘস্থায়ীভাবে ইউরিক অ্যাসিড বেশি থাকার চিকিৎসায় নির্দেশিত।
ফার্মাকোলজি
Febuxostat is a non-purine selective inhibitor of xanthine oxidase. It reduces the production of uric acid and lowers the serum uric acid level.
Febuxostat একটি নন-পিউরিন সিলেক্টিভ জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর। এটি ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস করে।
মাত্রা ও সেবনবিধি
Adult: initially 40 mg once daily; if the serum uric acid remains above 6 mg/dl after 2 weeks, 80 mg once daily.
May be taken with or without food.
Not recommended for children.
প্রাপ্তবয়স্ক: শুরুতে ৪০ mg দিনে ১ বার; ২ সপ্তাহ পরও রক্তে ইউরিক অ্যাসিড ৬ mg/dl-এর বেশি থাকলে ৮০ mg দিনে ১ বার।
খাবারের আগে বা পরে সেবন করা যায়।
শিশুদের জন্য নির্দেশিত নয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
Gout flares, abnormal liver function tests, nausea, diarrhoea, headache, joint pain and skin rash.
গেঁটেবাতের ব্যথা বেড়ে যাওয়া, লিভারের কার্যকারিতা পরীক্ষায় অস্বাভাবিকতা, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথাব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা ও ত্বকে ফুসকুড়ি।
সতর্কতা
Gout flares may occur after starting treatment; prophylaxis with an NSAID or colchicine is recommended. Use with caution in patients with ischaemic heart disease or heart failure. Monitor liver function. Stop the medicine if a serious skin or allergic reaction occurs. Not recommended in pregnancy and breast-feeding.
চিকিৎসা শুরুর পর গেঁটেবাতের ব্যথা বাড়তে পারে; প্রতিরোধে NSAID বা Colchicine ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ইস্কেমিক হৃদরোগ বা হার্ট ফেইলিউরের রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। লিভারের কার্যকারিতা পর্যবেক্ষণ করতে হবে। ত্বকের তীব্র বা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ বন্ধ করতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নির্দেশিত নয়।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to febuxostat. Concomitant use with azathioprine or mercaptopurine.
Febuxostat-এর প্রতি অতিসংবেদনশীলতা। Azathioprine বা Mercaptopurine-এর সাথে একত্রে ব্যবহার।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।