Indications
Prevention and treatment of iron and folic acid deficiency, especially during pregnancy and lactation.
আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়, বিশেষত গর্ভাবস্থা ও স্তন্যদানকালে।
Pharmacology
Iron is required for the formation of haemoglobin and folic acid for the normal maturation of red blood cells. The timed-release capsule releases iron gradually, which reduces gastric irritation.
হিমোগ্লোবিন তৈরিতে আয়রন এবং লোহিত রক্তকণিকার স্বাভাবিক পরিপক্বতার জন্য ফলিক অ্যাসিড প্রয়োজন। টাইমড রিলিজ ক্যাপসুল থেকে আয়রন ধীরে ধীরে নিঃসৃত হয়, ফলে পাকস্থলীর অস্বস্তি কম হয়।
Dosage & Administration
Adult: 1 capsule daily; in more severe deficiency 2 capsules daily, or as directed by the physician.
Swallow the capsule whole; do not chew.
প্রাপ্তবয়স্ক: দৈনিক ১টি ক্যাপসুল; তীব্র ঘাটতির ক্ষেত্রে দৈনিক ২টি ক্যাপসুল, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
ক্যাপসুল আস্ত গিলে খেতে হবে; চিবানো যাবে না।
Side Effects
Nausea, epigastric discomfort, constipation or diarrhoea and dark-coloured stools.
বমি বমি ভাব, পেটের উপরিভাগে অস্বস্তি, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং কালচে রঙের মল।
Precautions & Warnings
Antacids, tea, coffee and milk reduce iron absorption; tetracyclines and quinolones should be taken 2 to 3 hours apart.
Folic acid may mask vitamin B12 deficiency. Keep out of the reach of children, as iron overdose can be fatal in children.
অ্যান্টাসিড, চা, কফি ও দুধ আয়রনের শোষণ কমায়; টেট্রাসাইক্লিন ও কুইনোলোন ২ থেকে ৩ ঘণ্টা ব্যবধানে সেবন করতে হবে।
ফলিক অ্যাসিড ভিটামিন বি১২-এর ঘাটতি আড়াল করতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন, কারণ মাত্রাতিরিক্ত আয়রন শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে।
Contraindications
Iron overload (haemochromatosis, haemosiderosis), haemolytic anaemia, repeated blood transfusions and hypersensitivity to any ingredient.
শরীরে আয়রনের আধিক্য (হিমোক্রোমাটোসিস, হিমোসিডেরোসিস), হিমোলাইটিক অ্যানিমিয়া, বারবার রক্ত পরিসঞ্চালন এবং যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.