নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Amoebiasis, giardiasis and anaerobic infections.
আমাশয়, জিয়ারডিয়াসিস ও সংক্রমণে।
ফার্মাকোলজি
Metronidazole is a nitroimidazole active against anaerobic bacteria and protozoa. Inside the organism it is reduced to active compounds that damage DNA and cause cell death.
Metronidazole একটি নাইট্রোইমিডাজোল, যা অ্যানেরোবিক ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার বিরুদ্ধে কার্যকর। জীবাণুর কোষের ভেতরে এটি সক্রিয় যৌগে রূপান্তরিত হয়ে DNA-এর ক্ষতি করে এবং কোষের মৃত্যু ঘটায়।
মাত্রা ও সেবনবিধি
1 tablet 3 times daily after meal.
অন্ত্রের অ্যামিবিয়াসিস (প্রাপ্তবয়স্ক): ৮০০ mg দিনে ৩ বার, ৫ দিন।
জিয়ারডিয়াসিস (প্রাপ্তবয়স্ক): ২ g দিনে ১ বার, ৩ দিন; অথবা ৪০০ mg দিনে ৩ বার, ৫ দিন।
ট্রাইকোমোনিয়াসিস ও ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস (প্রাপ্তবয়স্ক): ৪০০ mg দিনে ২ বার, ৫ থেকে ৭ দিন; অথবা ২ g একক মাত্রায়।
অ্যানেরোবিক সংক্রমণ: প্রাপ্তবয়স্ক ৪০০ mg প্রতি ৮ ঘণ্টা পর পর মুখে অথবা ৫০০ mg প্রতি ৮ ঘণ্টা পর পর শিরায় ইনফিউশন; শিশু ৭.৫ mg/kg প্রতি ৮ ঘণ্টা পর পর।
ট্যাবলেট খাবারের সাথে বা পরে সেবন করুন; শিশুদের অন্যান্য মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Metallic taste, nausea.
বমি বমি ভাব, মুখে ধাতব স্বাদ, ক্ষুধামন্দা, বমি, পেটে অস্বস্তি, জিহ্বায় আস্তরণ পড়া, মাথাব্যথা ও মাথা ঘোরা। প্রস্রাবের রং গাঢ় হতে পারে। দীর্ঘদিন বা উচ্চ মাত্রায় ব্যবহারে কদাচিৎ প্রান্তীয় স্নায়ুর সমস্যা (হাত-পা ঝিনঝিন করা) ও খিঁচুনি হতে পারে।
সতর্কতা
Avoid alcohol during treatment and for at least 48 hours afterwards. Use with caution in severe liver impairment, blood disorders and diseases of the nervous system. May enhance the effect of warfarin. Avoid high-dose regimens in pregnancy and breast-feeding.
চিকিৎসা চলাকালে এবং শেষ হওয়ার অন্তত ৪৮ ঘণ্টা পর পর্যন্ত মদ্যপান পরিহার করুন। লিভারের তীব্র সমস্যা, রক্তের রোগ ও স্নায়ুতন্ত্রের রোগে সতর্কতা প্রয়োজন। Warfarin-এর কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে উচ্চ মাত্রার একক ডোজ পরিহার করুন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to metronidazole or other nitroimidazole derivatives. Generally avoided in the first trimester of pregnancy unless considered essential by the physician.
Metronidazole বা অন্য নাইট্রোইমিডাজোল জাতকের প্রতি অতিসংবেদনশীলতা। চিকিৎসক একান্ত প্রয়োজন মনে না করলে গর্ভাবস্থার প্রথম তিন মাসে সাধারণত ব্যবহার করা হয় না।
সংরক্ষণ
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°সে. তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।