নির্দেশনা (যে রোগে ব্যবহৃত হয়)
Infections caused by penicillinase-producing staphylococci: boils, abscesses, cellulitis, impetigo, infected wounds and burns, otitis externa and osteomyelitis; also pneumonia and endocarditis (by injection).
পেনিসিলিনেজ উৎপাদনকারী স্ট্যাফাইলোকক্কাসজনিত সংক্রমণ: ফোঁড়া, অ্যাবসেস, সেলুলাইটিস, ইমপেটিগো, সংক্রমিত ক্ষত ও পোড়া, ওটাইটিস এক্সটার্না এবং অস্টিওমায়েলাইটিস; এছাড়া নিউমোনিয়া ও এন্ডোকার্ডাইটিস (ইনজেকশন হিসেবে)।
ফার্মাকোলজি
Flucloxacillin is a narrow-spectrum penicillin that is stable to staphylococcal beta-lactamase. It inhibits bacterial cell wall synthesis and is active against Gram-positive organisms including penicillinase-producing Staphylococcus aureus.
ফ্লুক্লক্সাসিলিন একটি ন্যারো-স্পেকট্রাম পেনিসিলিন যা স্ট্যাফাইলোকক্কাসের বিটা-ল্যাকটামেজ দ্বারা নষ্ট হয় না। এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি বন্ধ করে এবং পেনিসিলিনেজ উৎপাদনকারী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসসহ গ্রাম-পজিটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকর।
মাত্রা ও সেবনবিধি
Adult: 250-500 mg every 6 hours, at least 30 minutes before food.
Child 2-10 years: half the adult dose; under 2 years: a quarter of the adult dose, or as directed by the physician.
প্রাপ্তবয়স্ক: ২৫০-৫০০ mg প্রতি ৬ ঘণ্টা অন্তর, খাবারের অন্তত ৩০ মিনিট আগে।
শিশু ২-১০ বছর: প্রাপ্তবয়স্কের মাত্রার অর্ধেক; ২ বছরের নিচে: প্রাপ্তবয়স্কের মাত্রার এক-চতুর্থাংশ, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
পার্শ্বপ্রতিক্রিয়া
Nausea, vomiting, diarrhoea, skin rash.
Rarely: cholestatic jaundice and hepatitis (may appear up to two months after stopping treatment), allergic reactions.
বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, ত্বকে ফুসকুড়ি।
কদাচিৎ: কোলেস্ট্যাটিক জন্ডিস ও হেপাটাইটিস (চিকিৎসা বন্ধের দুই মাস পর পর্যন্ত দেখা দিতে পারে), অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া।
সতর্কতা
Ask about penicillin allergy. Use with caution in hepatic impairment, in patients over 50 years and in courses longer than 2 weeks (higher risk of cholestatic jaundice).
Complete the full prescribed course. Use only on the prescription of a registered physician.
পেনিসিলিনে অ্যালার্জি আছে কি না জেনে নিন। যকৃতের সমস্যায়, ৫০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এবং ২ সপ্তাহের বেশি ব্যবহারে সতর্কতা প্রয়োজন (কোলেস্ট্যাটিক জন্ডিসের ঝুঁকি বেশি)।
নির্ধারিত কোর্স সম্পূর্ণ করুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন।
যাদের জন্য নিষেধ
Hypersensitivity to penicillins; previous jaundice or hepatic dysfunction associated with flucloxacillin.
পেনিসিলিনের প্রতি অতিসংবেদনশীলতা; পূর্বে ফ্লুক্লক্সাসিলিন ব্যবহারে জন্ডিস বা যকৃতের সমস্যা হওয়ার ইতিহাস।
সংরক্ষণ
Store below 25°C in a dry place, away from light and moisture. Keep out of the reach of children.
Use the reconstituted suspension within the period stated on the label.
২৫°C তাপমাত্রার নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
প্রস্তুতকৃত সাসপেনশন লেবেলে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবহার করুন।
এই তথ্য শুধুমাত্র জানার জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন।