Indications
Treatment and prevention of folate-deficiency megaloblastic anaemia.
Prevention of neural tube defects, taken before conception and during early pregnancy.
ফোলেটের ঘাটতিজনিত মেগালোব্লাস্টিক রক্তস্বল্পতার চিকিৎসা ও প্রতিরোধে।
গর্ভধারণের আগে ও গর্ভাবস্থার প্রথম দিকে সেবনে শিশুর নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে।
Pharmacology
Folic acid is converted to tetrahydrofolate, a co-enzyme required for the synthesis of DNA and for the normal maturation of red blood cells.
ফলিক অ্যাসিড শরীরে টেট্রাহাইড্রোফোলেটে রূপান্তরিত হয়, যা ডিএনএ সংশ্লেষণ ও লোহিত রক্তকণিকার স্বাভাবিক পরিপক্বতার জন্য প্রয়োজনীয় একটি কো-এনজাইম।
Dosage & Administration
Megaloblastic anaemia: Adult: 5 mg daily for 4 months.
Prevention of neural tube defects: 400 mcg daily before conception and until week 12 of pregnancy; 5 mg daily for women at high risk.
Child: as directed by the physician.
মেগালোব্লাস্টিক রক্তস্বল্পতায়: প্রাপ্তবয়স্ক: দৈনিক ৫ mg করে ৪ মাস।
নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে: গর্ভধারণের আগে থেকে গর্ভাবস্থার ১২ সপ্তাহ পর্যন্ত দৈনিক ৪০০ mcg; উচ্চ ঝুঁকিসম্পন্ন নারীদের জন্য দৈনিক ৫ mg।
শিশু: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
Side Effects
Rarely nausea, abdominal distension, flatulence and allergic reactions.
কদাচিৎ বমি বমি ভাব, পেট ফাঁপা, গ্যাস এবং অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া।
Precautions & Warnings
Folic acid should not be given alone in megaloblastic anaemia of unknown cause or in vitamin B12 deficiency, as it may mask the anaemia while nerve damage progresses.
কারণ নির্ণয় না হওয়া মেগালোব্লাস্টিক রক্তস্বল্পতা বা ভিটামিন বি১২-এর ঘাটতিতে এককভাবে ফলিক অ্যাসিড দেওয়া উচিত নয়, কারণ এতে রক্তস্বল্পতা আড়াল হলেও স্নায়ুর ক্ষতি বাড়তে পারে।
Contraindications
Hypersensitivity to folic acid.
ফলিক অ্যাসিডের প্রতি অতিসংবেদনশীলতা।
Storage Conditions
Store below 30°C in a cool, dry place, away from light. Keep out of the reach of children.
৩০°C তাপমাত্রার নিচে, আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
This information is for reference only. Always consult a qualified doctor or pharmacist before taking any medicine.